দেশ

সূর্যের তাপে পুড়ছে চোখ, চোখ ঘোরালেই অন্য ছবি

Several parts of Sikkim ravaged by heavy snowfall

The Truth of Bengal: যেখানে গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বাংলার একাধিক অংশ। সেইদিকে তীব্র তুষারপাতে বিধ্বস্ত সিকিমের একাধিক অংশ। ৬ এপ্রিল থেকেই সিকিমের একাধিক অংশ ঢেকেছে বরফে। সিকিমের নাথুলা, ছাঙ্গু লেক বরফের চাদরে ঢেকে যাওয়ায় বেজাই খুশি পর্যটকরা।

চাঁদিফাটা রোদ্দুর কাটিয়ে অবশেষে বৃষ্টি নামলেও ফের গরমের তীব্র দাবদাহে পুড়তে হবে শহর তথা রাজ্যবাসীকে। একদিকে চৈত্রের শেষে গরমে সাধারণ মানুষ হাঁসফাঁস করলেও অন্যদিকে শ্বেতশুভ্র বরফে ডেকেছে সিকিম। ৯ এপ্রিল সিকিমের একাধিক প্রান্তে শুরু হয়েছে তীব্র তুষারপাত। সিকিমে যাওয়া পর্যটকদের এখন পোয়াবারো। ঘুম থেকে উঠেই তারা দেখতে পাবে তুষারে ঢাকা বরফ।

উত্তর ও পূর্ব সিকিমের একাধিক অংশে সোমবার থেকেই শুরু হয়েছে তুষারপাত। মঙ্গলবার ও সিকিমের একাধিক অংশ ডেকেছে তুষারে। বেজাই খুশি পর্যটকেরা। তুষারে ঢেকেছে ছাঙ্গু লেক ও নাথুলা। হাওয়া অফিসের মত অনুসারে আগামী কয়েকদিন তুষারপাত চলবে পূর্ব সিকিমের ছাঙ্গু, রুমটেক, তাশি ভিউ পয়েন্টে। কিছুদিনের মধ্যে বরফ দেখা যাবে সিকিমের গুরুদংমার লেক, জিরো পয়েন্ট, ইয়ুমথাংয়ের মত অঞ্চলে। সিকিমের আবহাওয়া দফতর জানিয়েছে ২০২৩ শে হাড় কাঁপানো শীতে কষ্ট পেয়েছে সিকিমের স্থানীয় বাসিন্দারা। তবে তুষারপাত হলেও আতঙ্কের সৃষ্টি হয়। তুষারপাত হওয়া মানেই সেখানে যান চলাচল ব্যহত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের মতে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সিকিমে না যাওয়ায় ভালো।

Related Articles