দেশ

প্রেমিকের যৌনাঙ্গ কেটে স্ত্রীর গলায় কোপ! পলাতক স্বামী

Runaway husband cuts off live-in partner's genitals and stabs wife in the neck

Truth Of Bengal: স্ত্রীর লিভ ইন পার্টনারের যৌনাঙ্গ কেটে নিলেন স্বামী! শুধু তাই নয়, সেই সঙ্গে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলাও কাটলেন অভিযুক্ত যুবক (Domestic Violence)। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আহত স্ত্রী ও তাঁর লিভ ইন পার্টনার। অভিযুক্ত স্বামীর নাম মনোজ কুমার মহন্তি।

ওড়িশার জাজপুর জেলার মালাহাট গ্রামে এমনই হাড়হিম ঘটনাটি ঘটে। এক বছর আগে স্বামীর ঘর ছেড়েছে স্ত্রী। তারপর থেকে লিভ ইন পার্টনার প্রশান্ত নাথের সঙ্গে থাকতেন অভিযুক্ত যুবকের স্ত্রী। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, স্বামীর অকথ্য অত্যাচার সহ্য না করতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী।

অভিযোগ, স্ত্রীর ঘর ছাড়ার পর থেকেই স্ত্রী ও তাঁর প্রেমিককে খুন করার পরিকল্পনা করে অভিযুক্ত। সেই পরিকল্পনা মতোই বুধবার মালাহাটের একটি খালের ধারে স্ত্রীকে ডেকে পাঠায় মনোজ। স্ত্রী একা না গিয়ে নিজের প্রেমিক তথা লিভ ইন পার্টনার প্রশান্তরকেও সঙ্গে নিয়ে যায়। এরপরই তাদের ওপর হামলা চালায় অভিযুক্ত যুবক। কিন্তু আহতদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। অভিযুক্তের সকল পরিকল্পনাই ভেস্তে যায়। বাধ্য হয়ে যেদিকে সম্ভব সেদিকে পালিয়ে যান মনোজ। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল।

Related Articles