Bhangar Violence: ফের শিরনামে ভাঙড়! নিহত গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আটক ২
TMC leader Razzak Khan was shot dead in Bhangar. Two suspects detained as political violence erupts again in South 24 Parganas.
Truth Of Bengal: দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ে প্রায় অশান্তির কথা শোনা যায় (Bhangar Violence)। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন তৃণমূল নেতা রজ্জাক খাঁ। তিনি চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই খুনের ঘটনায় ইতিমধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: Horoscope: শুক্রে কী বলছে জ্যোতিষশাস্ত্র? একনজরে দেখে নিন আজকের রাশিফল]
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার ফিরছিলেন তৃণমূল নেতা। সেই সময় ভাঙড় খাল পাড়ে কয়েকজন দুষ্কৃতী তার ওপর চড়াও হয়। অভিযোগ, প্রথমেই তার ওপর গুলি চালানো হয়নি, আগে তাঁখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তরপর চলে গুলি। তৃণমূল নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা, সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রজ্জাকের অনুগামীরা ওই দুষ্কৃতী ও এই ঘটনার পিছনে মূল দোষীকেও গ্রেফতার করার দাবি তোলেন। রাতেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবার দু’জনকে আটক করার পর আরও উত্তেজিত রজ্জাক অনুরাগীরা (Bhangar Violence)।
FB POST: https://www.facebook.com/share/v/1FReRpD8Cc/
ঘটনার দিন রাজ্জাক খাঁর খুনে বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, ‘রাজ্জাক আজ দু’টি মিটিং শেষ করে বাড়ি ফিরছিল। সেই সময় পরিকল্পিতভাবে খুন করা হয়। এই ঘটনার পেছনে আইএসএফ-এর আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের হাত রয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দোষীদের দ্রুত পাকড়াও করা হোক (Bhangar Violence)।’






