দেশ

রোহিনীর পর এবার ঘর ছাড়লেন লালুর অরও তিন কন্যা

এই ঘটনাই স্পষ্ট করছে, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের পরিবারে গভীর ভাঙন রূপ নিচ্ছে।

Truth Of Bengal: বিহার নির্বাচনে ভয়াবহ ভরাডুবির পরদিনই বিস্ফোরক অভিযোগে কার্যত ফেটে পড়েছিলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য। ঘোষণা করেন, তিনি রাজনীতি ছাড়ছেন, পরিবার থেকেও সম্পর্ক ছিন্ন করছেন।  এই পরিস্থিতিতে রবিবার বাড়ি ছাড়লেন রোহিণীর আরও তিন বোন। তারা হলেন  রাজলক্ষ্মী, রাগিনী ও চান্দা। সন্তানেরদের নিয়ে তাঁরা পাটনার বাড়ি ছেড়ে দিল্লি চলে গিয়েছেন। এই ঘটনাই স্পষ্ট করছে, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের পরিবারে গভীর ভাঙন রূপ নিচ্ছে।

রোহিণী সমাজমাধ্যমে দাবি করেন, তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।তাঁর দিকে জুতো তোলা হয়েছিল বলেও অভিযোগ করেন।আত্মসম্মান বজায় রাখার কারণেই তাঁকে অপমান সহ্য করতে হয়েছে বলে দাবি তাঁর।রোহিণীর পোস্টে লেখা ছিল, এক অসহায় মেয়ে ক্রন্দনরত বাবা-মা ও বোনদের ছেড়ে চলে এসেছে। আমাকে অনাথ করে দেওয়া হয়েছে। কোনও পরিবারে যেন আমার মতো কন্যা-বোন না থাকে।

যদিও তিনি অভিযোগে কারও নাম উল্লেখ করেননি। তবে রোহিণীর সঙ্গে পরিবারের দূরত্ব নতুন নয়।গত কয়েক মাস ধরেই দলের অবস্থান ও পরিবারের সিদ্ধান্ত নিয়ে তাঁর ক্ষোভ বাড়ছিল।তিনি বাবা লালুপ্রসাদ, ভাই তেজস্বী যাদব-সহ দলের বেশ কয়েকটি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ‘আনফলো’ করেন। কটাক্ষ করতেও দেখা যায় তাঁকে।

Related Articles