পূর্বস্থলীতে মিলল দুষ্প্রাপ্য জাপানি আম! এর দাম কত জানেন কি?
Rare Japanese mango found in the East! Do you know how much it costs?

The Truth Of Bengal : চলছে আমের মরশুম। আম ভালবাসেন না এমন মানুষ খুব কমই রয়েছে। হিমসাগর থেকে শুরু করে ল্যাংড়া গোলাপখাস প্রভৃতি সব আমের সঙ্গে আমাদের সকলের প্রায় পরিচিতি রয়েছে। কিন্তু, জাপানের মিয়াজাকি আমের কথা শুনেছেন কখনো? জানেন আন্তর্জাতিক বাজারে এর দাম কত?
তামিলনাড়ুর এক আম বিক্রেতা জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে তাঁর কাছে এক ক্রেতা এসেছেন। এই গ্রাহক তার কাছ থেকে ১ কেজি মিয়াজাকি আম নিয়েছিলেন। বিক্রেতা আম কেজি প্রতি ৩ হাজার টাকা বলে জানালে গ্রাহক এর থেকে বহুগুণ বেশি দিতে শুরু করেন। এই আমের জন্য এই পরিমাণ সঠিক বলে জানান ক্রেতা। দোকানদারের মতে, গ্রাহক তাকে ১ কেজি মিয়াজাকি আমের জন্য ১৭,০০০ টাকা দিয়েছেন। এমন নয় যে এই আমের দাম সবচেয়ে বেশি। আন্তর্জাতিক বাজারে মিয়াজাকি আমের দাম কেজি প্রতি আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত যায়।
এই আমটি মূলত জাপানের কিয়োশুতে হয়। জাপানি গ্রেড মিয়াজাকি আমের ওজন অবশ্যই ৩৫০ গ্রামের বেশি হবে তবেই এটি সত্যিকারের মিয়াজাকি আম হিসাবে বিবেচিত হবে। এতে চিনির পরিমাণ ন্যূনতম ১৫ শতাংশ হওয়া উচিত। এর রঙ এবং আকার একেবারে সঠিক হওয়া উচিত। এই আমকে জাপানি ভাষায় ‘তাইয়ো নো তামাগো’ বলা হয়। এর অর্থ সূর্যের ডিম। এটি এর উজ্জ্বল রঙের কারণে বলা হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কারণে এই আমটি বেশ আলোচিত হয়েছে।






