দেশ

Rain Fury: নাগাড়ে বৃষ্টি উত্তরাখণ্ডে, বিপর্যস্ত চামোলি! ক্ষতিগ্রস্ত একাধিক হাইওয়ে

Torrential monsoon rain has triggered multiple landslides in Chamoli, blocking the Badrinath highway at five spots and washing away a critical bridge on the Jyotirmath-Malari road.

Truth Of Bengal: লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি। সেইসঙ্গে একের পর এক পাঁচটি জায়গায় ধসের ঘটনায় জেরবার উত্তরাখণ্ড। স্তব্ধ হয় পরে যান চলাচল(Rain Fury)। জোশীমঠ এবং আনিমঠের কাছে ধস নেমে বন্ধ হয়ে পড়েছে রাস্তা, খবর প্রশাসন সূত্রে। সেইসঙ্গে বদ্রিনাথ হাইওয়ের পর ৫ টি জায়গা – পাগল নালা, নন্দপ্রয়াগ, ভানেরপানি, কামেড়া এবং চাটোয়া পিপল ধসে বিধ্বস্ত। প্রশাসন সূত্রে খবর, ভেসে গিয়েছে জ্যোতির্মঠ-মালারি হাইওয়েতে থাকা একটি সেতু । জলের তোড়ে তমক নালার উপরের সেতু ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যাবস্থা।

[আরও পড়ুনঃ জামায়াতের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইউনূস, আলোচনার বিষয় কী?]

বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিতি উপত্যকার বহু জায়গা। প্রসঙ্গত, শুক্রবার মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান হয় চামোলির দেওল তহসিলে মোপাতা গ্রাম। সেই ঘটনায় নিখোঁজ দুই। আহত আরো বেশ কয়েকজন(Rain Fury)। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান, তিনি কাধিক জায়গায় হড়পা বানের পর নেমে এসেছে পাথর এবং বোল্ডার। যার কারণে বহু রাস্তা বন্ধ। গাড়ি এবং যাত্রীরা সেখানে আটকে পড়েন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

শুরু করা এইচ তাদের উদ্ধারের কাজ। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়, কেবলমাত্র বদ্রীনাথ হাইওয়েই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী হাইওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায়(Rain Fury)। যমুনোত্রী হাইওয়েরও একাধিক জায়গা। ধসে গিয়েছে যমুনোত্রী হাইওয়ের চার জায়গার রাস্তাও। ধস নেমেছে গঙ্গোত্রী হাইওয়ের দুই জায়গা।