দেশ

ভারত ন্যয় যাত্রার মাঝেই রাহুলকে সমন আদালতের

Rahul was summoned by the court in the middle of Bharat Naya Yatra

The Truth of Bengal: ভারত  ন্যয় যাত্রায় রয়েছে রাহুল গান্ধী। তারই মাঝে আদালতের সমন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী কে। একইসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে গত শুক্রবার সমন পাঠিয়েছেন আদালত। গত বছর কর্ণাটক রাজ্যে বিধানসভার নির্বাচনী প্রচারের সময় তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তুলে কংগ্রেস।

এই ঘটনায় রাহুল, সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের বিরুদ্ধে সংসদ সদস্য-বিধায়ক বিশেষ আদালতে মামলা করেছিলেন বিনোদ কুমার নামের এক আইনজীবী। তাঁর অভিযোগ ছিল, কংগ্রেস মিথ্যা অভিযোগ তুলে প্রচার করেছে।গত বছর কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে তৎকালীন বিজেপি সরকারকে নিশানা করতে গিয়ে রাজ্য জুড়ে কিছু পোস্টার দিয়েছিল কংগ্রেস। সরকারের বিরুদ্ধে ‘দুর্নীতি’র অভিযোগে তুলে সরব হয়েছিল তারা। পোস্টারের উপরে বড় হরফে লেখা ছিল ‘পে সিএম’।

আর ছিল ই–ওয়ালেটের কিউআর স্ক্যানকোড, তার নীচে তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের ছবি। সেখানে লেখা ‘৪০ শতাংশ নেওয়া হয়’। ওই মামলায়ই রাহুলসহ কংগ্রেসের তিন নেতাকে তলব করেন সংসদ সদস্য-বিধায়ক বিশেষ আদালত। আগামী ২৮ মার্চ তিনজনকেই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কংগ্রেসের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles