দেশ

পদত্যাগ করলেন পঞ্জাবের রাজ্যপাল

Punjab Governor Resigns

The Truth of Bengal: ব্যক্তিগত কারণকে সামনে রেখে পদত্যাগ করলেন পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক বনওয়ারিলাল পুরহিত। নিজের ইস্তফাপত্র তিনি পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তবে শুধু মাত্র ব্যাক্তিগত কারণই নয়, একই সঙ্গে সেই ইস্তপাপত্রে বেশকিছু বাধ্যতামূলক পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। সেই ইস্তফাপত্র গ্রহণ করার জন্যও অনুরোধ জানান তিনি। কিছুদিন আগেই চন্ডীগড় নির্বাচনে বিপুল জয় লাভ করে বিজেপি। সেই জয়ের পরই বনওয়ারিলাল পুরোহিত দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

সেই সাক্ষাতের পরই তাঁর এই সিদ্ধান্ত এমনটাই রাজনৈতিক মহলে চলছে জল্পনা। তবে ওয়াকিবহাল মহলের দাবি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে সম্পর্কের অবনতিই মূল কারণ। এখন প্রশ্ন উঠছে পঞ্জাবে রাজ্য রাজ্যপালের সংঘাতের কারণ কী? প্রশাসনের দাবি, বিল পাশ করাতে দেরি করেন রাজ্যপাল। সেই জল গড়ায় সুপ্রিম কৈর্ট পর্যন্ত। গত নভেম্বরেই প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল পঞ্জাব সরকারের দায়ের করা মামলার শুনানি।

সেই শুনানিতেই শীর্ষ আদালতের মতে একজন রাজ্যপালের বিল পাশ করানোয় বিলম্ব করার অধিকার নেই। সঙ্গে পরিষ্কার করে দেন যে নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল। প্রসঙ্গত, পঞ্জাবে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার আগে তিনি দায়িত্ব সামলেছেন ২০১৬-১৭ সালে অসমের রাজ্যপালের ভূমিকায়। তারপর ২০১৭-২০২১ সাল পর্যন্ত তামিনাড়ুতে রাজ্যপালের দায়িত্বেও ছিলেন তিনি।

Related Articles