দেশ

ওভারটেক করতে না দেওয়ায় এক মহিলার নাক ফাটালেন পুনের দম্পতি,গ্রেফতার প্রৌঢ় দম্পতি

Pune couple broke a woman's nose for not allowing her to overtake, elderly couple arrested

The Truth Of Bengal: ওভারটেক না করতে দেওয়ায় সন্তানদের সামনেইই তার মায়ের ণাক ফাটিয়ে দিলো পুনের এক প্রৌঢ় দম্পতি, শনিবার এমনই অভিযোগ উঠেছে পাশান-বানে। পুলিশ এর মধ্যেই গ্রেফতার করেছে ওই প্রৌঢ় দম্পতিকে। শনিবার ঘটনাটি ঘটেছে র লিঙ্ক রোডে।

আক্রান্ত মহিলার নাম জারলিন ডি’সিলভা। তাঁর অভিযোগ, পাশান-বানের লিঙ্ক রোড দিয়ে দুই সন্তানকে নিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন তিনি, ঠিক সেই সময় স্বপ্নিল কেকরে নামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী প্রচণ্ড দ্রুতগতিতে গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। জারলিণের পিছন পিছন প্রায় ২কিলোমিটার রাস্তা আসেন ওই দম্পতি।

জারলিনের আরও জানান, ওদের গাড়ির গতি দেখে রাস্তার বাম দিকে সরে আসেন তিনি, কিন্তু ওই দম্পতি ওভারটেক করে তাঁর স্কুটারের সামনে এসে হাজির হন। তার পরেই ওই দম্পতি গাড়ি থেকে বেরিয়ে তাঁর চুল ধরে স্কুটার থেকে নামিয়ে আনেন। জারলিনের কথায়, “এই দৃশ্য দেখে আমার সন্তানেরা ভয়ে চিৎকার করতে শুরু করে। সন্তানদের সামনেই আমাকে বেধড়ক মারে। ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। তার পর গাড়ি নিয়ে পালিয়ে যায়।” মহিলা আরও বলেন, ওরা ওভারটেক না করতে দেওয়ার কারণ জিজ্ঞাসা করেন, কিন্তু রাস্তার পাশ দিয়েই তিনি যাচ্ছিলেন। এসব ঘটার পর জারলিন নিজের কাকাকে ফোন করে সবটা জানান। তারপর তাঁর কাকা এসে থানায় যায় জারলিনকে। ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ রুজু করার পরই কেকরে দম্পতিকে পুলিশ গ্রেফতার করে।

Related Articles