নিজের দেশেই বিমান বাহিনীর হামলা, পাকিস্তানে মৃত অন্তত ৩০
জানা গিয়েছে, সন্ত্রাস-বিরোধী অভিযান চালানোর জেরে এই ঘটনা।
Truth Of Bengal: খাইবার পাখতুনখোয়ার একটি গ্রামে পাকিস্তান বিমান বাহিনীর বিমান হামলা। নিহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক। সোমবার ভোর ২টো নাগাদ মার্ত দারা গ্রামে এই বিমান হামলা চালানো হয়। পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ যুদ্ধবিমান থেকে আটটি এলএস-৬ বোমা ওই গ্রামটিতে নিক্ষেপ করে বলে জানা গেছে।
Pakistan military butchers own citizens!
30 killed as Pakistan Air Force drops bombs during strikes in Khyber Pakhtunkhwa#Pakistan #ITVideo | @ShivaniPost @Sriya_Kundu pic.twitter.com/sNK3svm0Z9— IndiaToday (@IndiaToday) September 22, 2025
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের শারীরিক অবস্থা এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার কিছু মর্মান্তিক ছবি ও ভিডিওতে নারী ও শিশুদের মৃতদেহ দেখা গেছে। বর্তমানে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চালাচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, সন্ত্রাস-বিরোধী অভিযান চালানোর জেরে এই ঘটনা।
SHAME ON PAKISTAN
30 Pashtun civilians killed after Pak Airforce dropped bombs on its own Tirah village of Tirah valley in KpK
Massive protest starts pic.twitter.com/8k2q32mKxL
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) September 22, 2025
খাইবার পাখতুনখোয়ায় অতীতেও বহু সন্ত্রাস-বিরোধী অভিযান চালানো হয়েছে, যার ফলে প্রায়শই বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। প্রাদেশিক পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে এই প্রদেশে ৬০৫টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩৮ জন সাধারণ নাগরিক এবং ৭৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুধুমাত্র আগস্ট মাসেই ১২৯টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর ছয় সদস্যের মৃত্যুও অন্তর্ভুক্ত।
🚨 PAKISTANI AAND FORCES MASSACRES ITS OWN PEOPLE
At least 30 civilians, including women & children, KILLED after Pakistan Air Force dropped 8 LS-6 BOMBS using JF-17 jets on Matre Dara village, Tirah Valley (Khyber Pakhtunkhwa).
— Homes Reduced to rubble, innocent lives lost
—… pic.twitter.com/OSke43bUrC— VIPIN_UPDATE🚨 (@Vipin_Update) September 22, 2025






