Operation Shiv: অমরনাথ যাত্রাকে নিরাপদ করতে ‘অপারেশন শিব’, পথে পথে নজরদারি বাহিনী
সেনার মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী হুমকি মাথায় রেখে এবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
Truth of Bengal: অমরনাথ যাত্রাকে নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে ‘অপারেশন শিব’। এই অভিযানের আওতায় ৮,৫০০-র বেশি সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে। গুহায় যাওয়ার দুটি পথ—নুনওয়ান-পহেলগাঁও (৪৮ কিমি) এবং বালতাল (১৪ কিমি) রুটে গড়ে তোলা হয়েছে শক্তিশালী কাউন্টার-আনম্যানড এয়ার সিস্টেম গ্রিড।সেনার মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী হুমকি মাথায় রেখে এবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন,’ উত্তর ও দক্ষিণ রুটে সুরক্ষা নিশ্চিত করতে আমরা এক শক্তিশালী গ্রিড গড়ে তুলেছি (Operation Shiv)।
আরও পড়ুনঃ Campus Assault: আইআইএম জোকা ধর্ষণকান্ড: ক্যাম্পাসে বিক্ষোভ কংগ্রেসের, আটক কয়েকজন কর্মী
অপারেশন সিঁদুরের পরে পাক-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলির তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল, তাই আগেভাগেই কড়া নজরদারি নেওয়া হয়েছে।’ অমরনাথ যাত্রার জন্য ১৫০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রয়েছেন। রয়েছে ২টি উন্নত ড্রেসিং স্টেশন, ৯টি মেডিক্যাল সহায়তা পোস্ট, ১০০ শয্যার হাসপাতাল ও ২৬টি অক্সিজেন বুথ।২ লক্ষ লিটার অক্সিজেন রাখা হয়েছে জরুরি পরিস্থিতির জন্য।জরুরি রেশন, জল, তাঁবু এবং কুইক রেসপন্স টিম-এর মাধ্যমে প্রায় ২৫,০০০ তীর্থযাত্রীর জন্য প্রস্তুতি। হেলিকপ্টার ইউনিটও প্রস্তুত রয়েছে, জরুরি প্রতিক্রিয়ায় দ্রুত মোতায়েনের জন্য। অমরনাথ যাত্রা যাত্রা শুরু হয়েছে ৩ জুলাই, শেষ হবে ৯ অগস্ট (Operation Shiv)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এখন পর্যন্ত ১.৪০ লক্ষের বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন পবিত্র বরফলিঙ্গের। অনলাইনে ৪ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন। গত বছর যাত্রায় অংশ নিয়েছিলেন ৫.১০ লক্ষ ভক্ত। সেনা মুখপাত্রের কথায়, ‘ অপারেশন শিবের লক্ষ্য, অমরনাথ যাত্রাকে সম্পূর্ণ নিরাপদ, নিরবচ্ছিন্ন ও আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে গড়ে তোলা। ভারতীয় সেনাবাহিনী এই প্রতিশ্রুতি পালনে অটল।’ ভারতীয় সেনা, সিআরপিএফ ও অন্যান্য বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় এবারের অমরনাথ যাত্রা যাতে শান্তিপূর্ণ, সুরক্ষিত ও স্মরণীয় হয়, সেই দিকেই নজর দেওয়া হচ্ছে সর্বতোভাবে (Operation Shiv)।






