দেশ
Trending

হরিয়ানায় সাইনি মন্ত্রিসভার সম্প্রসারণ, মন্ত্রিসভায় জায়গা পেলেন আরও ৮ মন্ত্রী

Nayab Singh Saini sealed the cabinet expansion decision. 8 MLAs got a place in the cabinet

The Truth of Bengal: হরিয়ানায় ভেঙে গেছে এনডিএ।সম্পর্ক ছেদ হয়েছে বিজেপি ও জেজেপির। মনোহরলাল খট্টরের জায়গায়   মুখ্যমন্ত্রী হয়েছেন নায়াব সিং সাইনি।সাইনির সঙ্গে গত সপ্তাহে শপথ নেন আরও ৫মন্ত্রী। এরপর  সাইনি মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে চলছিল টালবাহানা।

শনিবার সম্প্রসারণের কথা থাকলেও তা করা যায়নি।এবার সেই নায়াব সিং সাইনি মন্ত্রিসভার সম্প্রসারণের সিদ্ধান্তে শিলমোহর পড়ল। মন্ত্রিসভায় জায়গা পেলেন ৮ বিধায়ক। মঙ্গলবার হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। হিসারের বিধায়ক কমল গুপ্তা প্রথম এই অনুষ্ঠানে শপথ নেন। তিনি সংস্কৃতে শপথ নেন।এর আগে খাট্টার মন্ত্রিসভাতেও তিনি ছিলেন।

এছাড়াও বদকালের বিধায়ক সীমা ত্রিখা, পানিপতের বিধায়ক মাহিপাল ধান্দা ,আমবালা শহরের বিধায়ক সুভাষ সুধা শপথ নেন। হরিয়ানায়   খট্টর সরকার ভেঙে যাওয়ার  কারণ  বিজেপি-জেজেপি জোটের ঝামেলা।লোকসভার আগে সেই জোটের সমীকরণে বদল এসেছে।বিজেপি এবার নতুন করে চ্যালেঞ্জের মুখে।

Related Articles