দেশরাজনীতি

Job Reservation: বিহার ভোটের আগে বড় চমক নীতীশের, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫% সংরক্ষণ

Truth Of Bengal: চলতি বছরের শেষেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে ভোটমুখী বিহারে বিরোধী শিবিরকে টেক্কা দিতে বড় চমক দিয়েই চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Job Reservation)। নারী শক্তিকে প্রাধান্য দিতে মঙ্গলবার বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর। বিহারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মেয়েদের জন্য। মঙ্গলবার এমনটাই জানালেন তিনি। নীতীশ বলেন, ‘রাজ্য সরকারি চাকরিতে সকল বিভাগ, স্তর এবং সব ধরণের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিহারের মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষণ থাকবে।’এই প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, বিহারের প্রশাসনিক ব্যবস্থায় আরও বেশি মহিলাকে অংশগ্রহণের সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখান থেকেই স্পষ্ট যে নারী শক্তিকে প্রাধান্য দিতে একাধিক পদক্ষেপ নিচ্ছে বিহার সরকার।

[আরও পড়ুনঃ Bijon Bridge: ডাকাতের তাণ্ডব! এই সেতুর নামের পিছনে রয়েছে এক বীভৎস খুন]

তবে শুধু মহিলাদের জন্য নয় যুব সম্প্রদায়ের জন্য একাধিক ভুমিকা নিয়েছে বিহার সরকার(Job Reservation)। মুখ্যমন্ত্রীর তরফে জানান হয়েছে, বিহারের যুবকদের আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ করে দিতে, প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে তুলতে সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার তরফে এই প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। এই কমিশন বিহারের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করবে।  তা ছাড়া যুবসমাজের শিক্ষা, চাকরিবাকরির বিষয়টি দেখভাল করার পাশাপাশি তাদের উন্নতির বিষয়ে সরকারকে পরামর্শ দিয়ে থাকবে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পাশাপাশি কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছেন। আগে যেখানে এই প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেনশন পাওয়া যেত, সেখানে এখন তা বাড়িয়ে করা হয়েছে ১১০০ টাকা(Job Reservation)। নীতীশ কুমার নিজে তাঁর এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্ত ঘোষণা করে লেখেন, বর্ধিত পেনশন জুলাই মাস থেকেই বিতরণ করা হবে। এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন মানুষ। সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি মাসের ১০ তারিখে সংশোধিত পেনশনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। এই সুবিধার আওতায় থাকবেন প্রবীণ নাগরিক, শারীরিক ভাবে অক্ষম ব্যক্তি, বিধবা, এবং সমাজকল্যাণ দফতরের অন্তর্ভুক্ত অন্যান্য যোগ্য নাগরিকরা।  রাজনৈতিক মহলের ধারণা, ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতেই এই ধরনের পদক্ষেপ। রাজনীতির ময়দানে নারী-কেন্দ্রিক প্রতিশ্রুতি এবং প্রতিক্রিয়ার এমন টানাপড়েনে, সব মিলিয়ে বিহার নির্বাচনের উত্তাপ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে।

Related Articles