আরও বাড়ল ভারতের গৌরব, ইউনেস্কোর বিশেষ সম্মান লাভ রামচরিতমানসের
India's glory increased, Ramcharitmanas got special honor from UNESCO

The Truth of Bengal: ১৬শতকের ভারতীয় ভক্তি কবি তুলসিদাস রামচরিতমানস রচনা করেছিলেন।তাঁর সেই অমর সৃষ্টি রামভক্ত তথা ভারতীয় সংস্কৃতি মনস্ক মানুষের কাছে আলাদা ছাপ রেখেছে। এবার সেই রামচরিতমানস ইউনেস্কোর বিশেষ সম্মান লাভ করল ঐতিহ্যের সম্পদ। রামচরিতমানসের সচিত্র পাণ্ডুলিপি এবং পঞ্চতন্ত্রের পাণ্ডুলিপি জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ‘মেমরি অফ দ্য ওয়ার্ল্ড’-বিভাগে।
এশিয়া প্যাসিফিকের ২০টি বিশেষ সৃষ্টির তালিকায় ২০২৪ সালে ভারতের তরফে বিশেষ স্থান অর্জন করেছে রামচরিতমানস, পঞ্চতন্ত্র এবং শারদয়ালোকানার ভারতীয় কবিতার পাণ্ডুলিপি।ইন্দিরা গান্ধী ন্যাশানাল সেন্টার ফর দ্য আর্টস-এর ডিন ও প্রধান অধ্যাপক রমেশ চন্দ্র গৌড় সফলভাবে এই ৩ অনন্য সৃষ্টির উপহারকে তুলে ধরেন বিশ্বসংস্থায়।
গত ৭ ও৮ মে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতারে হয়ে গেল মেমরি অফ দ্যা ওয়ার্ল্ড কমিটির এশিয়া এবং প্যাসিফিকের বিশেষ সভা। সেখানে ২০টি বিশেষ সামগ্রীর তালিকায় জায়গা পেয়েছে তুলসিদাসের রামচরিতমানসের সচিত্র পাণ্ডুলিপি, শারদয়ালোকানার ভারতীয় কবিতার পাণ্ডুলিপি এবং পঞ্চতন্ত্রের পাণ্ডুলিপি।শুধু বিশেষ স্বীকৃতি নয়,আন্তর্জাতিক সংগঠনের রেকর্ডেও উঠে এসেছে সনাতন ভারতের অভিনব ৩উপহার।






