রাজ্যের খবর

যুবতীর দেহ উদ্ধার ঘিরে শোরগোল, খুন নাকি আত্মহত্যা? চলছে তদন্ত

The noise surrounding the recovery of the young woman's body, murder or suicide? Investigation is going on

The Truth Of Bengal : বুধবার ভোরে শান্তিনিকেতনের আমারকুটিরে এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দার দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেব কৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন। এদিন ভোট থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে সকালবেলায় আমার কুটির ও সোনাঝুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে আমার কুটির রাঙ্গাবিতানে থাকতে পছন্দ করেন। তার থেকেই মাত্র ১০০ মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়না তদন্তের জন্য।

Related Articles