দেশ

উত্তরপ্রদেশের ধর্মীয় অনুষ্ঠানে ভয়ঙ্কর দুর্ঘটনা, মঞ্চ ভেঙে মৃত অন্তত ৭

Horrific accident at religious event in Uttar Pradesh, stage collapses, at least 7 dead

Truth Of Bengal: মঙ্গলবার উত্তরপ্রদেশের বাঘপাতে  এক ধর্মীয় অনুষ্ঠানে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ে জৈন শিষ্য এবং পুলিশ কর্মী সহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছএ। সূত্রের খবর, ওই মঞ্চের ধ্বংসাবশেষের তলায় এখনও ৮০ জন চাপা রয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রয়েছেন বহু মানুষ। অনুষ্ঠানটি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান আদিনাথের সম্মানে অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত, বিগত ৩০ বছর ধরে জৈন ধর্মের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে আসছে। সেখানে নেই মর্মান্তিক দুর্ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে।

প্রতি বছর বাগপতে জৈন নির্বাণ উৎসব পালিত হয়। আর এই উৎসবের অন্যতম অঙ্গ হল ‘লাড্ডু মহোৎসব’। এই অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয় বাঁশ ও কাঠ দিয়ে। এই উৎসবে জৈন সন্তদেরও এংশ নিতে দেখা যায়। এদিন অনুষ্ঠান চলাকালীন ভগবান আদিনাথের উদ্দেশে লাড্ডু উৎসর্গ করার সময় ঘটে এই বিপত্তি। সে সময় কম করে ১০০ জন ভক্ত অনুষ্ঠান মঞ্চে উঠে পড়েন। এত চাপের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অনুষ্ঠান মঞ্চ।

এই ঘটনায় বাগপতের জেলাশাসক অস্মিতা লাল জানিয়েছেন, “৩০ বছর ধরে এই অনুষ্ঠান চলছে। দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেই চিকিৎসাধীন রয়েছেন।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সঙ্গে আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে সমস্তরকম ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছেন।

Related Articles