দেশ

Stormy Session: শুরু হতে চলেছে বাদল অধিবেশন, বিরোধীদের চাপে পিছু হঠল কেন্দ্রের সরকার পক্ষ

Stormy Session expected as Centre signals openness to discuss Operation Sindoor, Trump’s ceasefire claims

Truth Of Bengal: সোমবার শুরু বাদল অধিবেশন।বাদল অধিবেশনে সরকার-বিরোধী গর্জন বাড়তে চলেছে।দুই শিবিরই পরস্পরকে নিশানা করতে তত্পর এনডিএ –ইন্ডিয়া জোট। গণতন্ত্রের মুক্তমঞ্চে তোপ দাগার আগে দুই পক্ষই মহড়া সেরে নিয়েছে(Stormy Session)। শনিবার সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা ভার্চুয়াল বৈঠকে আলোচনা হয়। সেখানে বাদল অধিবেশনে মূলত চারটি বিষয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে চেপে ধরতে চাইছে বিরোধী দলগুলি।

[আরও পড়ুনঃ Bengali Pride: একুশে জুলাইয়ে ধর্মতলায় ‘শহিদ সমাবেশ’, বাঙালির অধিকার নিয়ে তৃণমূলের শতরঙা প্রস্তুতি]

শনিবার   ইন্ডিয়া জোটের বৈঠক বসেমোট ২৪টি বিরোধী দলের নেতারা শনিবারের বৈঠকে যোগ দেন। ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, বিরোধী দলগুলির নেতারা(Stormy Session)।ঐক্যমত্যের ভিত্তিতে সরকারকে তোপ দাগতে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট।আর বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে পড়ার আগে সরকার পক্ষও ঘুঁটি সাজাতে ব্যস্ত।প্রতিরক্ষা মন্ত্রীর ঘরে বৃহস্পতিবার বৈঠকের পর শুক্রবারও বৈঠক হয়।বিরোধীদের চড়া সুর বুঝে সরকার পক্ষের সুর নরম।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সংঘাতের আঁচ পেয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন,  ‘‘সংসদে অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী  সরকার। সংসদ যা সুষ্ঠু ভাবে পরিচালিত হয়, তার জন্য কেন্দ্র-বিরোধী সমন্বয় থাকা বাঞ্ছনীয়(Stormy Session)।’’এই অবস্থায় সরকারের কাছ থেকে জাতীয় ও জনস্বার্থে জবাব আদায় করতে মরিয়া বিরোধীরা। সবমিলিয়ে বাদল অধিবেশনে সংঘাতের মেঘ যেভাবে জমেছে তা বলাই যায়।মানুষের অর্থে যেখানে সংসদ চলে,সেই গণতন্ত্রের মুক্তমঞ্চে সুষ্ঠু আলোচনাও সখ্য সম্পর্ক রাখতে সরকার কী করে তাই দেখার।