দেশ

Bengaluru Theatre: বেঙ্গালুরুতে সিনেমা হলের মহিলা শৌচাগারে লুকানো ক্যামেরা, হাতেনাতে ধরা পড়ল যুবক

Truth of Bengal: বেঙ্গালুরুর একটি জনপ্রিয় সিনেমা হলের মহিলা শৌচাগার থেকে গোপন ক্যামেরা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মাদিওয়ালা থানা এলাকার সন্ধ্যা থিয়েটার নামক ওই সিনেমা হলে এই নক্কোরজনক ঘটনাটি ঘটেছে। কয়েক দিন আগে ঘটনাটি ঘটলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে।

ঘটনার দিন ওই প্রেক্ষাগৃহে জনপ্রিয় তেলুগু ছবি নুভ্ভু নাকু নাচাভ পুনরায় মুক্তি পেয়েছিল। সেই উপলক্ষে সিনেমা হলে দর্শকদের প্রচুর ভিড় ছিল। সিনেমার বিরতির সময় একদল মহিলা দর্শক শৌচাগারে গেলে তাদের নজরে একটি সন্দেহজনক বস্তু পড়ে। ভালো করে লক্ষ্য করতেই তারা বুঝতে পারেন যে সেটি একটি গোপন ক্যামেরা। মুহূর্তের মধ্যে এই খবর হলের অন্যান্য দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযুক্ত যুবককে দর্শকরা হলের মধ্যেই চিহ্নিত করেন এবং তাকে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে মাদিওয়ালা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ শৌচাগার থেকে গোপন ক্যামেরাটি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে।

Related Articles