কলকাতা

Samik Message: ”তৃণমূলের ‘তৃণমূল’ স্তরের কর্মীদেরও সঙ্গে নিন”, কেন বললেন শমীক?

BJP’s new Bengal president Shamik Bhattacharya urges party workers to connect with grassroots TMC members who’ve been left out by the ruling party.

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার তৃণমূলের মধ্যে তৃণমূলকে সঙ্গে নিয়ে চলার বার্তা বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Message)। মঙ্গলবার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের আগে তিনি সকলকে এক হতে বলেন। তাঁর বক্তব্য, শাসকদলের কর্মী হওয়া সত্বেও যারা দলের থেকে সুবিধা পাননি, তাঁদের সঙ্গে নিয়ে চলতে হবে। শুধু তাই নয়, এদিন তিনি ফের বামেদের সঙ্গে নেওয়ার কথা বলেন।

[আরও পড়ুন: Hero Dog: কুকুরের চিৎকারে বাঁচল ২০টি পরিবার, কী ঘটেছিল হিমাচলে?]

সদ্য রাজ্য বিজেপি সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদারের জুতোয়ে পা গোলিয়েই তিনি রীতিমতো অ্যাকশন মোডে নেমে পড়েছেন। প্রথমেই দলের অন্দরে নেতা ও কর্মীদের মধ্যে মতপার্থক্যের জেরে যেই সমস্যা হচ্ছে, তা মেটাতে মন দিয়েছেন তিনি। দলের সকলেই যাতে ঐক্যবদ্ধ হয়, তার জন্য ফের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দলে আগের মতো সক্রিয় করতে মঙ্গলবার তাঁর সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন (Samik Message)।

[আরও পড়ুন: Oppo K13x: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১২ হাজারের মধ্যে ৫জি স্মার্টফোন আনল Oppo]

তার আগে শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয় দলের কর্মীদের বড় বার্তা দেন। নয়া রাজ্য সভাপতি বলেন, “তৃণমূলে থাকা সত্ত্বেও যারা তাদের অমৃতরস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীতে অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দেওয়ালে লিখেছেন, যারা সেই তৃণমূল স্তরের কর্মী, যারা টিকিট কিনতে পারেনি, তাদেরকে সঙ্গে নিন।” পাশাপাশি, ফের বামেদের সঙ্গে নেওয়ার কথা বলেন। তাঁর বক্তব্য, “যারা আজও রাতের অন্ধকারে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হয়, তাদেরকেও নেওয়া হোক। এটা অস্তিত্ব রক্ষার সংকট কর্মীদের। যে মুসলমানরা জাতীয়তাবাদী ও মুক্তমনস্ক, তাদের জন্য এটা শেষ ভোট (Samik Message)।”

Related Articles