কলকাতা

SSC Verdict: “স্বচ্ছ নিয়োগের দাবি পূরণ হয়নি” অভিযোগ বিজেপির, “জনগণের জয়” পাল্টা তৃণমূলের

কলকাতা হাই কোর্ট অযোগ্যদের অংশ নেওয়াতে নিষেধাজ্ঞা জারি করলেও, যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের মধ্যে বহাল রয়েছেন অনেকেই।

Truth of Bengal: বুধবার এসএসসির নয়া বিজ্ঞপ্তি মামলায় আদালতের রায় নিয়ে মুখ খুলল বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, কলকাতা হাই কোর্ট অযোগ্যদের অংশ নেওয়াতে নিষেধাজ্ঞা জারি করলেও, যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের মধ্যে বহাল রয়েছেন অনেকেই। যদিও এর পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের বক্তব্য, এটি জনগণের জয় এবং আদালতের রায় প্রমাণ করে দিয়েছে যে রাজ্য ও এসএসসি সঠিক পথেই হাঁটছে (SSC Verdict)।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পর ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি খোয়ান। এরপর নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের আগে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। কিন্তু সেটাকে অবৈধ বলে অভিযোগ করে আদালতে দায়ের করা হয় মামলা। সিঙ্গেল বেঞ্চ থেকে জল গড়ায় ডিভিশন বেঞ্চে এবং সেখানে জয় পায় রাজ্য। তবে মামলাকারীদের আবেদন খারিজ করে দেওয়ার পাশাপাশি এটা জানিয়ে দেওয়া হয় যে ‘চিহ্নিত অযোগ্য’রা অংশ নিতে পারবেন না নিয়োগ প্রক্রিয়ায় (SSC Verdict)।

আরও পড়ুন: Fake Tax Refund: ভুয়ো ছাড় ও কাটছাঁট দেখিয়ে করছাড়ের নামে প্রতারণা! ১০৪৫ কোটি টাকার ভুয়ো রিফান্ড কেলেঙ্কারি

আদালতের রায়ের পর তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, “এটা একটা বড় জয় রাজ্যের। আমাদের অধিকারকে মান্যতা দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে কোথাও বলা হয়নি যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া মেনেই তা সারতে হবে। অবান্তর আবেদন মেনে নেয়নি আদালত (SSC Verdict)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

যদিও বিজেপির বক্তব্য এখনো বহাল রয়েছেন অযোগ্যরা। গেরুয়া শিবির বলে, “এটা ঠিক যে চিহ্নিত অজঙ্গদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই তাদের মধ্যে বহাল আছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের যেই দাবি, সেটা এখনো পূরণ হয়নি।” তবে এর পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের বক্তব্য, “এটা জনগণের জয়। লাগাতার বিভ্রান্তি ছড়াচ্ছিল বিরোধীরা। কিন্তু আজকে আদালতের রায় প্রমাণ করে দিয়েছে যে আমরা ন্যায়ের পথে হাঁটছি (SSC Verdict)।”

Related Articles