দেশ

দিল্লি হিংসাকাণ্ডে উমর খালিদ প্রসঙ্গে দিল্লি আদালতে, চাঞ্চল্যকর অভিযোগ দিল্লি পুলিশের

Delhi Police told a court in New Delhi that former JNU student Umar Khalid amplified a false

The Truth of Bengal: ২০২০ সালে উত্তর পূর্ব দিল্লিতে জাতি হিংসায় নাম জড়ায় উমর খালিদের। দেশদ্রোহিতার মতো গুরুতর অভিযোগ আনা হয়।  তাঁকে কারাবাস করতে হয় ১হাজার দিন।কারাবাস পূর্ণ হওয়ার পর জিএনইউয়ের ছাত্র নেতা শর্তাধীনে জামিন পান।সেই উমর খালিদের বিরুদ্ধে দিল্লি পুলিশ নতুন করে দিল্লি হাইকোর্টে অভিযোগ আনল।দিল্লি পুলিশের অভিযোগ,সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যম ব্যবহার করে ইচ্ছেমতো তথ্য পরিবেশন করছেন। বৃহত্তর ষড়যন্ত্র করে দিল্লিকে অশান্ত করার চেষ্টা করছেন বলে আদালতে দাবি করছে  দিল্লি পুলিশের  কর্তারা। ইউএপিএ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা চলছে।

তার মাঝে এই অভিযোগ কার্যতঃ আইনি লড়াই জোরদার করেছে। অতিরিক্ত সেশন জাজ সমীর বাজপেয়ীর এজলাসে এই মামলার শুনানি হয়। স্পেশাল সরকারি আইনজীবী অমিত প্রসাদের তরফে সওয়াল জবাবে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক নেতা,প্রভাবশালী ব্যক্তিত্ব,অভিনেতাদের সঙ্গে যে তিনি কথা বলেছেন তার পূর্ণাঙ্গ মোবাইলের তথ্য হাতে এসেছে দিল্লি পুলিশের।কোনওভাবেই পুলিশের এই তথ্য উমর খালিদ অস্বীকার করতে পারবেন না।

একইসঙ্গে পুলিশের তরফে দাবি করা হয়েছে উমর খালিদের বাবা বিচারাধীন বিষয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাত্কার দিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন।এবার তাঁদের লেন্সে দেখা যাচ্ছে,কংগ্রেসের জিগনেশ মেওয়ানি,পুজা ভাট, স্বরা ভাস্কর, জিসান আয়ুব, সুশান্ত সিং এবং রাজনীতিক ও সোশ্যাল অ্যাকটিভিস্ট যোগেন্দ্র যাদবের সঙ্গে। তাই দিল্লি পুলিশের বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলের মতোই আদালতেও চর্চায় উঠে আসছে। এখন আইনি লড়াইয়ের মাধ্যমে উমর খালিদ ন্যায়বিচার পেতে তত্পরতা বাড়াচ্ছেন।

 

Related Articles