দেশ

প্রাণ প্রতিষ্ঠার পর রাম মন্দিরে শুরু দর্শন, সাতদিনে সাতরকম পোশাকে সাজবেন রামলালা

Ram Temple

The Truth of Bengal: অযোধ্যার রাম মন্দিরে সকাল থেকেই ভিড়। প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় রাম মন্দিরের শুরু দর্শন। সর্ব সাধারণের জন্য খুলছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আপাতত যেহেতু প্রচুর মানুষের ভিড় হবে রামমন্দিরে, দর্শনের সময় দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা অবধি হতে পারে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা অবধি রামমন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকতে পারে।

দুপুর ১টা নাগাদ ভোগ দেওয়ার পর মন্দির ঘণ্টা দু’য়েকের জন্য বন্ধ রাখা হতে পারে। তখন বিশ্রাম করবে রামলালা। বেলা ৩টে থেকে ফের দর্শন শুরু হবে। এরই মাঝে সন্ধ্যা ৭টায় আরতি হতে পারে সকালে রামলালাকে লাল চন্দন ও মধুতে স্নান করানো হবে। দুপুরে বিশ্রাম সন্ধ্যার ভোগ ও আরতির পর শয়ন। প্রতিদিন ৫ বার আরতি হবে মন্দিরে। সপ্তাহের এক এক দিন রামলালার এক এক রঙের পোশাক।

সপ্তাহের প্রথম দিন রামলালার পোশাক হবে সাদা। মঙ্গলবার রামলালার পোশাকের রঙ হয় লাল। বুধবার সবুজ পোশাক, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার আবার হালকা হলুদ বা ক্রিম রঙের পোশাক, শনিবার নীল, রবিবার গোলাপি। নিয়ম মেনে নিয়মিত এখানে চলবে রামের ভজন।

Related Articles