নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা চম্পাই সোরেনের
Champai Soren announced the formation of a new political party

Truth Of Bengal: নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। ঝাড়খন্ড মুক্তি মোর্চার অন্দরে বেড়ে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বুধবার একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছে।
VIDEO | Former Jharkhand chief minister Champai Soren (@ChampaiSoren) announces to float a new political party, and also keeps doors open for alliance.
“I had mentioned three options – retirement, organisation or friend. I will not retire; I will strengthen the party, a new… pic.twitter.com/LfQABpo6Lh
— Press Trust of India (@PTI_News) August 21, 2024
ভবিষ্যতে জোটের সম্ভাবনা খোলা রেখে চম্পাই সোরেন সাংবাদিকদের বলেন “আমি তিনটি বিকল্পের কথা বলেছিলাম – অবসর, সংগঠন এবং বন্ধু। অবসর আমি নেব না। আমি পার্টিকে শক্তিশালী করব একটি নতুন দল গঠন করব। এবং চলার পথে আমি যদি কোন ভালো বন্ধুর দেখা পাই তবে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলবো।”
যখন ওনাকে জিজ্ঞেস করা হয় রাজ্যে নির্বাচনের আগে তার কাছে নতুন দল গঠন করার জন্য পর্যাপ্ত সময় নেই, উত্তরে তিনি বলেন ‘এটি আপনার সমস্যা নয়’। উনি আরো বলেন ‘যখন একদিনে ৩০ থেকে ৪০ হাজার কার্যকর্তা আসতে পারেন তখন নতুন রাজনৈতিক দল বানাতে আমার কি সমস্যা আছে।’ উনি আরো বলেন, “এক সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন হয়ে যাবে।”
চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী থাকাকালীন ‘তীব্র অপমানিত’ হওয়ার পর একটি নতুন রাজনৈতিক দল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘোষণার কিছুদিন আগেই চম্পাই সোরেন জেএমএম নেতৃত্বের সাথে নিজের অসন্তোষের কথা প্রকাশ করেছিলেন। বিশেষ করে তখন যখন দলের নেতারা ওনাকে না জানিয়ে ওনার সরকারি ক্রিয়াকর্ম বন্ধ করে দিয়েছিলেন।
উল্লেখ্য, আর্থিক তছরুপের মামলায় ঝাড়খন্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পর ২ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন চম্পাই সোরেন। যদিও তার মুখ্যমন্ত্রী পদের মেয়াদ তখনই লঘু হয়ে গিয়েছিল যখন হেমন্ত সোরেন জেল থেকে ছাড়া পান এবং ৩ জুলাই তাকে ঝাড়খন্ড মুক্তি মোর্চা বিধায়ক দলের নেতা করা হয়েছিল। যার কারণে চম্পাই সোরেনকে ইস্তফা দিতে হয়েছিল।






