দেশ

দুবাইগামী বিমানে বোমার হুমকি, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে আতঙ্ক

Bomb threat on Dubai flight

The Truth of Bengal: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী একটি বিমানে গত মঙ্গলবার বোমার হুমকি মেলে। গত সোমবার সকাল ৯ : ৩৫ নাগাদ আইজিআই বিমানবন্দরে ডায়াল অফিসে দিল্লি থেকে দুবাইয়ের বিমানের ভিতরে বোমা হামলার হুমকি সহ একটি মেল আসে। তবে বিমানটি পরীক্ষা করার সময় সেখান থেকে কোন বোমা না মেলায়, হুমকির ফোনটি ভুয়ো বলে মনে করা হয়েছে। একজন সিনিয়র পুলিশ অফিসারের তরফ থেকে একথা জানানো হয়েছে। বিমানবন্দরে ভুয়ো হুমকি এই প্রথম নয় পয়লা জুন বারানসি দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়ায়। সন্ধ্যা ৫:৩৮ মিনিট নাগাদ এক মহিলা টেলিফোনে ডায়াল নিরাপত্তা কর্মীদের জানিয়েছিলেন তার স্বামী দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইটে আসছেন তার হ্যান্ডব্যাগে একটি বোম রয়েছে। এরপরই বিমানটিতে তল্লাশি অভিযান চালানো হয়। যদিও সেখান থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন ডিসিপি ঊষা রঙ্গনানি।

জিজ্ঞাসাবাদে সময় মিরাট থেকে আসা যাত্রী বিমল কুমার বলেন যে তার স্ত্রী মানসিকভাবে স্থিতিশীল নয় এবং চার পাঁচ দিন আগে বিমানে বোমা আতঙ্ক সংক্রান্ত কিছু খবর দেখেছিলেন তাই তিনি ফোন করেছিলেন। ইন্ডিগোর একজন মুখপাত্র বলেন ইন্ডিগো ফ্লাইট সিক্স ই ২২৩২ যেটি বারাণসী থেকে দিল্লিতে যাবার সময় বোমা হামলার হুমকি পেয়েছিল। দিল্লিতে অবতরণের পর বিমানটিকে তল্লাশি অভিযানের জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

সমস্ত যাত্রীকে নিরাপদে অবতরণ করা হয় সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর বিমানটিকে আবারও টার্মিনালে ফেরানো হয় এর আগে একটি বিমানে শৌচাগারে বোমা বিস্ফোরণ লেখা একটি কাগজ বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়েছিল। যার ফলে ১৭৬ জন যাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ১৬ মে আইজিআই বিমানবন্দরের দিল্লি থেকে ভাদোদরাগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট এর ল্যাবরেটরীতে বোমা লেখা একটি টিস্যু পেপার পাওয়া গিয়েছিল যার ফলে সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তবে তল্লাশি করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ২৭ ফেব্রুয়ারি দিল্লি কলকাতা বিমানে বোমা আতঙ্ক ছড়ায় কিন্তু পরবর্তীতে এই হুমকির ফোনটি ভুয়ো বলে জানা যায়। অবশেষে প্রায় সাড়ে ছ ঘন্টা দেরিতে বিমানটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।

Related Articles