বিকানরে মহড়া চলাকালীন বোমা বিস্ফোরণ, শহীদ দুই জওয়ান
Bomb blast during practise in Bikaner, two jawans martyred
Truth Of Bengal: রাজস্থানের বিকানরে ভয়াবহ বিস্ফোরণ। জানা যায়, বিকানরের মহাজন ফিল্ডে ফায়রিং রেঞ্জে বোমা ফেটে প্রাণ হারিয়েছেন দুই সেনা। গুরুতর আহত আরও এক জওয়ান। আহত সেনাকে ইতিমধ্যেই আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মহাজন ফিল্ড ফায়ারিং-এ মহড়ার সময় বোমা ফেটে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে খবর। মহড়ার সময় উপস্থিত জওয়ানদের মধ্যে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কী করে এই বিস্ফোরণ ঘটল, জানতে তদন্ত শুরু হয়েছে। গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য, মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এমন ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে। এর আগে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় এক জওয়ানের মৃত্যু হয়েছিল।
মহড়ার সময় কেন বারবার এমন দুর্ঘটনা? এই প্রশ্ন উঠছে। একদিকে নিরাপত্তা নিয়ে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনই মহড়ায় ব্যবহার করা সরঞ্জামের মান নিয়েও প্রশ্ন উঠছে।






