Truth of Bengal: তিরুপতিতে শ্রী গোবিন্দরাজু স্বামী মন্দিরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুটি দোকানে। বৃহস্পতিবার সকালের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালানো হলে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। পুলিশ ও দমকেলর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Tirupati)।
আরও পড়ুনঃ Gujarat: গুজরাটে আবাসিক স্কুলে খাবারের বিষক্রিয়ায় অসুস্থ ৬০ পড়ুয়া
শর্ট সার্কিটের কারণেই মন্দিরের আশেপাশে থাকা দোকান ও শেডগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। বিশেষত ওই এলাকাতেই ছিল কিছু ছোট ব্যবসা ও দোকান। যেগুলি আগুনের গ্রাসে সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানা যায়। ক্ষয়ক্ষতির পরিমান ব্যাপক জানা গেলেও এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত অজানা হলেও ক্ষতির মুখে পড়তে হয়েছে ওই দোকানের মালিকদের। এই অগ্নিকাণ্ডের জেরে অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় মানুষজনের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণহানির কোনও খবর নেই বলেই জানা যায়। স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই এলাকা দ্রুত খালি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন (Tirupati)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। অগ্নিকা ণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকমভাবে সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়, ভবিশ্যতে এই দুর্ঘটনা এড়ানোর জন্য দ্রুতই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে (Tirupati)।






