কলকাতাদেশ

রাজ্যের DA মামলার শুনানি নিয়ে বড় আপডেট!

Big update on state DA case hearing!

The Truth Of Bengal : রাজ্যের ডিএম মামলা নিয়ে এবার এলো বড়সড়ো আপডেট। শুক্রবার অর্থাৎ ৩ রা নভেম্বর মামলার শুনানি হবে। প্রায় তিন মাস পর মামলাটির শুনানি হতে চলেছে। বেলা বারোটা নাগাদ বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতির সঞ্জয় কারলের বেঞ্চে শুনানিটি রয়েছে। এই মামলায় বড় আইনজীবী নিয়োগ করার কথা বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এর আগে কার্যত বহুবার এই বিষয়ে মামলা হয়েছে। তবে কোনো নিষ্পত্তি হয়নি। তেশরা নভেম্বরের মামলার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী এবং পেনশন হোল্ডাররা। এর আগে নয় বার সুপ্রিম কোর্টে এ মামলা উঠলেও শুনানি হয়নি। সরকারি কর্মচারী পরিষদ আগেই জানিয়েছিল মামলার নিষ্পত্তি যাদের দ্রুত হয় সেজন্য তাদের তরফে সুপ্রিম কোর্টে নামে কোন আইনজীবীকে দাঁড় করানো হবে।

সেই মোতাবেক পিএস পাটওয়ালিয়া সরকারি কর্মীদের হয়ে সাওয়াল করবেন ডিভিশন বেঞ্চ। যদিও এতেও সরকারি কর্মীদের আশঙ্কা কাটছে না। কারণ মামলাটির সিরিয়াল নম্বর রয়েছে ৬০। শুনানি হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে সরকারি কর্মীদের একাংশ।প্রসঙ্গত গত বছর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরই রাজ্য তরফে যাওয়া হয় সুপ্রিম কোর্ট|

FREE ACCESS

Related Articles