সাবধান! লবন খাওয়ার জন্য প্রতিদিন মৃতের সংখ্যা ১০০০০, সতর্ক করল WHO
Be careful! 1,0000 die every day from excess salt, WHO warns

The Truth Of Bengal Desk: যে কোনো রকম খাবারের প্রস্তুতের সময় ব্যবহৃত হয় লবণ। লবণ ছাড়া যে কোন খাবারের স্বাদই ফিকে লাগে আমাদের কাছে। তবে খাদ্য বস্তুতে থাকা লবনের বাইরে ও অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাসই এখন হয়ে দাঁড়িয়েছে কাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্ট দেখলে মাথায় হাত পড়বে আপনারও।
খাওয়ারের সঙ্গে প্রতিনিয়ত কাঁচা লবণ খাওয়ার অভ্যেস রয়েছে একাংশের। তবে এবার সেই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে মানুষের মৃত্যুর কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। WHO এর দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী হৃদরোগে প্রতিদিন ইউরোপের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০০০। অর্থাৎ প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ প্রায় ৪০ লাখ।
এক পরিসংখ্যানে দেখা গেছে ইউরোপের ৩০ থেকে ৭৯ বছর বয়সী লোকেদের তিনজনের মধ্যে একজন ভোগেন উচ্চ রক্তচাপের সমস্যায়। এবং সেই উচ্চ রক্তচাপ দেখা যায় অতিরিক্ত লবণ খাওয়ার জন্য। স্ন্যাকসে অতিরিক্ত লবণের ব্যবহার ও দৈনিক খাবার খাওয়ার সময় প্রয়োজনের বেশি লবণ গ্রহনের জন্যই দেখা দিচ্ছে এমন সমস্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের পরিচালক হ্যান্স ক্লুগের মতে “লবণ গ্রহণের পরিমাণ ২৫ শতাংশ কমাতে লক্ষ্যমাত্রামূলক নীতি বাস্তবায়ন করলে ২০৩০ সালের মধ্যে কার্ডিওভাসকুলার রোগে আনুমানিক ৯ মিলিয়ন মৃত্যু রোধ করা যাবে।” এছাড়াও WHO এর মতে “অতিরিক্ত লবণ গ্রহণ রক্তচাপ বাড়ায়, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো কার্ডিওভাসকুলার রোগের জন্য একটি বড় ঝুঁকি।” তাই এই রিপোর্ট পাওয়ার পর আতিরুক্ত লবন খেতে বারন করছেন চিকিৎসকরা।
NEW: Cardiovascular diseases kill 10,000 Europeans a day: WHOhttps://t.co/GAvuMWcn7l
— Insider Paper (@TheInsiderPaper) May 15, 2024






