শেষ হচ্ছে সাংসদ পদের মেয়াদ, BJP-র রাজ্যসভার প্রার্থী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণোব
BJP's Rajya Sabha candidate is Ashwini Vaishnob

The Truth of Bengal: আগামী এপ্রিলে রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষের আগে ওড়িশা থেকে নির্বাচিত হয়ে সংসদের উচ্চকক্ষে গিয়েছিলেন তিনি। এবারও সেই ওড়িশা থকেই রাজ্যসভায় সাংসদ পদ পাঠানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা নেই বিজেপির কাছে। এপ্রিলেই এই রাজ্যের ৩ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। অঙ্কের হিসেবে এই রাজ্য থেকেই এই তিন আসনে রাজ্যসভার সদস্য হতে গেলে এক একজন প্রার্থীর ৩৭টি ভোটের প্রয়োজন।
তবে ওড়িষা বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ২২ বলেই খবর রয়েচে। এরপরও অশ্বিনী বৈষ্ণবকে প্রার্থী করা হয়েছে ওড়িশা থেকে। তারপর থেকেই ওড়িশার শাসকদলের তরফে জানানো হয়েছে অশ্বিনীকে সমর্থন করবে তারা। এই আবহেই আবার বিজেডি নিজেদের দলের ২ প্রার্থীর নাম ঘোষণা করে।
প্রসঙ্গত, এর আগেও ২০১৯ সালে বিজেডির সমর্থনেই বিজেপির টিকটে রাজ্যসভায় গিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। আইএএস থাকাকালীন ২০১০ সাল পর্যন্ত তিনি ছিলেন ওড়িশায় নিষুক্ত। এরপর সরকারী চাকরি থেকে অবসর নেন তিনি। পরে মোদি 2.0 জমানায় রেলমন্ত্রী ও ,কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী করা হয়েছিল তাঁকে। এবার বিজেডির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয় রাজ্যে রেল পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে তাকে সমর্থন করবে বিজেডি।






