দেশ

পুঞ্চে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই

Army-militants gun battle

The Truth of Bengal: আবারও ফিরে এলো পুঞ্চের স্মৃতি। ২০২৩-এ বড়দিনের আগে পুলওয়ামার কায়সদায় হামলা হয়েছিল জম্মু-কাশ্মীরের পুঞ্চে। পুঞ্চের ডেরা কি গলির কাছে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গিদের নিজস্ব রাইফেল থেকে চলেছিল এলোপাথারি গুলি। সেই সংঘর্ষের ঘটনায় শহীদ হয়েছিলেন পাঁচ জন জওয়ান। আহতের সংখ্যা ছিল ২। আবারও সেরকমই জঙ্গি হামলায় কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর। জেহাদিদের ফাঁদে পড়ে যায় সেনার কনভয়। ঘটনাস্থল এবারও সেই পুঞ্চ।

শুক্রবার সন্ধ্যায় আবারও সেনার গাড়িতে হামলা করে জঙ্গিরা। জঙ্গলের পাশাপাশি কৃষ্ণা ঘাটির নিকটবর্তী পাহাড়ের উপর থেকেও গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। জঙ্গিদের সেই হামলার জবাব দিতে পাল্টা গুলি চালায় জওয়ানরাও।  চলে গুলি পাল্টা গুলির লড়াই। কিন্তু কিছু সময় পরই জঙ্গলের ভেতর গা ঢাকা দেয় জঙ্গিরা। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। জঙ্গিদের খোঁজে জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ তল্লাশি অভিযান জারি রয়েছে।

গত কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পুঞ্চে সেনার উপর চলল জঙ্গিহামলা। সাম্প্রতিক কালে জম্মু-কাশ্মীরে বেড়ে চলা এই জঙ্গি হামলার বিরুদ্ধে ব্যবস্থা কীভাবে নেওয়া যায়, তা নিয়ে স্ট্র্যাটেজি তৈরি করতেই বর্তমানে পুঞ্চে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি নর্দান কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ।

Related Articles