দেশরাজনীতি

ভোটের লড়াইতে জিতলেও, জীবনের লড়াইতে হেরে গেলেন

Although he won the battle of election but he lost the battle of life

The Truth of Bengal : বিজেপির মোরাদাবাদ-এর প্রার্থী সর্বেশ সিং, তাঁর উত্তরপ্রদেশে নির্বাচনী এলাকায় সাধারণ  নির্বাচনের প্রথম ধাপের ভোট হওয়ার একদিন পরই মারা যান।  ৭২ বছর বয়সী বিজেপির এই প্রার্থী পাঁচবারের বিধায়ক ও এক সময়ের সাংসদ ছিলেন। সর্বেশ সিং অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি দিল্লি হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সর্বেশ সিং এর মৃত্যুকে ”অপূরনীয় ক্ষতি” বলে অভিহিত করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন ” লোকসভা আসনের বিজয়ী প্রার্থী এবং প্রাক্তন সাংসদ কুনওয়ার সর্বেশ সিং জি-এর অকাল মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। তিনি শেষ নিশ্বাস পর্যন্ত জনসেবা ও সমাজ সেবায় যুক্ত ছিলেন। তার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারকে এই গভীর শোক-এর সময়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ওম শান্তি”!

যোগী আদিত্যনাথ এক্স-এ পোস্ট করে লিখেছেন “আমাদের মোরাদাবাদের প্রার্থী এবং প্রাক্তন সাংসদ কুনওয়ার সর্বেশ কুমার সিং-জির মৃত্যুর খবর পেয়ে আমি মর্মাহত। এটি বিজেপি পরিবারের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই শোকের মুহুর্তে, আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবারের সদস্যদের এবং প্রিয়জনদের পাশে থাকা চাই। আমি প্রার্থনা করি যে প্রভু শ্রী রাম তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি এবং ধৈর্য দান করুক, পাশাপাশি তাঁর বিদেহী আত্মার চির শান্তি দান করুক। ওম শান্তি!”

Related Articles