দেশ

উত্তর সিকিমের সিংতামে চলন্ত যাত্রীবাহী গাড়িতে পড়ল বড় পাথর, আহত ২

A large stone fell on a moving passenger car at Singtam in North Sikkim, 2 injured

The Truth Of Bengal,বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: টানা বৃষ্টিতে নতুন করে ধস। উত্তর সিকিমের সিংতামে চলন্ত যাত্রীবাহী গাড়িতে পড়ল বড় পাথর। এই ঘটনায় আহত দুজন যাত্রী। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে চালক। জানা গিয়েছে এদিন ডিকচু থেকে সিংতাম যাচ্ছিল যাত্রীবাহী গাড়িটি। ঠিক সেই সময় পাহাড় থেকে একটি বড় পাথর চলন্ত গাড়িতে পড়ে। এবং এই ঘটনায় আহত হয় গাড়িতে থাকা দুজন যাত্রী।

অল্পের জন্য রক্ষা পেয়েছে চালক। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে স্থানীয়দের দাবি যে সমস্ত এলাকায় ধস পড়তে পারে ঠিক সেই জায়গায় চিহ্নিত করা হোক এর পাশাপাশি সমস্ত এলাকায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক। তার কারণ কিছুটা হলেও দুর্ঘটনা এড়ানো যাবে। নতুন করে ধস পড়ায় চিন্তা বাড়াচ্ছে প্রশাসনিক উচ্চ আধিকারিকদের।

তবে এখনো পর্যন্ত বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। পর্যটক ও সাধারন মানুষদের জন্য সিকিম বা গ্যাংটক পৌঁছতে বিকল্প রাস্তায় ভরসা। অন্যদিকে তিস্তার জলস্তর কমায় কিছুটা হলেও স্বস্তি তিস্তা বাজার এলাকার সাধারণ মানুষের। আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমে বৃষ্টি চলবে‌ আরো বেশ কয়েকদিন।

Related Articles