দেশ

হাওড়া থেকে আরও ৩টি বন্দেভারতের যাত্রা শুরু, ৬টি নতুন বন্দেভারতের উদ্বোধন প্রধানমন্ত্রীর

3 more Bandebharat Yatras start from Howrah

Truth of Bengal: হাওড়া থেকে এবার চালু হল আরও তিনটি বন্দে ভারত। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই নিয়ে ৬টি বন্দেভারত উদ্বোধন হল ভার্চুয়ালি। স্বাভাবিকভাবেই হাওড়া থেকে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিহার ও ওড়িশায়।বর্তমান সময়ে হাওড়া থেকে মোট তিনটি বন্দে ভারত চলাচল করে।

একটির গন্ব্য নিউ জলপাইগুড়ি, অপর একটি বন্ধেভারতের গন্তব্য ওড়িশার পুরী, এবং তৃতীয় বন্দেভারতের গন্তব্য বিহারের পাটনা। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্তও রয়েছে বন্দেভারত পরিষেবা। এবার যাত্রী পরিষেবায় আরও স্বাচ্ছন্দ বাড়াতে হাওড়া থেকে আরও তিনটি নতুন পথে বন্দেভারত চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

রবিবারই মোট ছয়টি নতুন বন্দেভারত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ছয়টি বন্দেভারতের মধ্যে তিনটি বন্দেভারতই হাওড়া থেকে চলাচল করবে বলে খবর পাওয়া যাচ্ছে। তিনটি ট্রেনের গন্তব্যই হবে, ওড়াশার রাউরকেল্লা, বিহারের গয়া ও ওড়াশার ভাগলপুর পর্যন্ত। বাকি তিনটি ট্রেন চলবে, টাটানগর-পাটনা, দেওঘর-বারানসী ও ব্রহ্মপুর-টাটানগর।

রবিবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সহ রেলের শীর্ষ আধিকারিক ও স্কুল পড়ুয়ারা। প্রাথমিকভাবে টাটানগর থেকে এই ট্রেনগুলির উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে আবহাওয়ার খারাপ আবহাওয়ার জেরে দৃশ্যমান্যতা ছিল কম তাই আকাশপথে এখানে পৌছনো সম্ভব হয়নি তাঁর। শেষ পর্যন্ত ভার্চুয়ালি এই ট্রেনগুলি উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায় নতুন প্রতিটি বন্দেভারতের রঙ হল কমলা ও সাদা।

Related Articles