দেশ
Trending

উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১১, আহত আরও ১০ তীর্থযাত্রী 

11 dead, 10 injured pilgrims in tragic road accident in Uttar Pradesh

The Truth Of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১১জনের। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের খুটারে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে গিয়ে ধাক্কা মারে।ট্রাকটি ছিল পাথর বোঝাই।আর সেই ট্রাক যে বাসে ধাক্কা মারে। সেই বাসে ছিলেন তীর্থযাত্রীরা। তাঁরা ধাবার কাছে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন।

আচমকা ট্রাকটি উল্টে যায়।যার ফলে বাসের ভিতরে থাকা তীর্থযাত্রীদের মধ্যে ১১জনের মৃত্যু হয়। আরও ১০জন তীর্থযাত্রী আহত হয়েছেন। মৃতদের বাড়ি কমলাপুর থানার জেথা গ্রামে।শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক কুমার মিনা জানিয়েছেন,খুটার থানা এলাকায় যখন একটি বাস দাঁড়িয়েছিল তখন ট্রাকটি জোরে ধাক্কা মারে।

তীর্থযাত্রীরা পূর্ণগিরি বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে বিপত্তি হয়।  আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বেপরোয়া ট্রাকের চালককে খোঁজা হচ্ছে।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়া তীর্থযাত্রীদের পরিবার শোকাহত।

Related Articles