উৎসবে সুস্থ থাকতে সাবধান পেটপুজোতে, হজমশক্তি বাড়াতে মেনে চলুন এই টিপসগুলি
Stay healthy during the festival Follow these tips to improve your digestive system during Petpujo

Truth Of Bengal: পুজোর সকালে ধোঁয়া ওঠা কচুরি, সিঙাড়া, জিলিপির সাথে দিন শুরু। বিকেলে বন্ধুদের সাথে ফিশ ফ্রাই উপভোগ। রাতের ডিনারে পোলাও ও মাটনের সাথে মজা। বাঙালির উৎসব মানেই খাওয়া-দাওয়ার শুরু। শারদীয়া উৎসব চার দিনের নয়, দুর্গাপুজো থেকে বিজয়া, লক্ষ্মীপুজো, দীপাবলী, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো মিলে এক মাসের উৎসব। এই সময়ে আবহাওয়া পরিবর্তন হয়, কখনো গরম, কখনো বৃষ্টি। আপনি কি আগামী এক মাসের এই ওঠাপড়ার জন্য প্রস্তুত? আপনার পেট অর্থাৎ হজমশক্তি কি এই চাপ সহ্য করতে পারবে? যদি না পারে, তাহলে পেটের যত্ন নিন এবং নিয়মিত এই ৭টি অভ্যাস মেনে চলুন।
প্রচুর জল খান
জল হজমে সাহায্য করে এবং ঋতু পরিবর্তনে শরীরের আর্দ্রতা বজায় রাখে। প্রতিদিন অন্তত ৮ গ্লাস জল পান করুন। আয়ুর্বেদিক চা, স্যুপ, নারকেল জল হজমে উপকারী।
প্রোবায়োটিক্স জাতীয় খাবার খান
দই, পনিরে থাকা উপকারী ব্যাক্টেরিয়া হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ফাইবার যুক্ত খাবার খান
ফাইবার হজমে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। ফল, সব্জি, দানাশস্য, ডাল খান।
প্রিবায়োটিক্স খাবারে রাখুন
পেঁয়াজ, রসুন, কলায় থাকা প্রিবায়োটিক্স হজমে সাহায্য করে।
প্রক্রিয়াজাত খাবার কম খান
প্রক্রিয়াজাত খাবার হজমের জন্য দরকারী ব্যাক্টেরিয়ার ভারসাম্য বিনষ্ট করে, যা হজমশক্তিকে প্রভাবিত করে। ঋতু পরিবর্তনের সময় শরীরের অঙ্গগুলি আরও সংবেদনশীল হয়ে পড়ে, তাই সতর্ক থাকা প্রয়োজন। চিনি, অস্বাস্থ্যকর তেল, স্নেহ পদার্থ এবং সংরক্ষণকারী যৌগ সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন।
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
আবহাওয়ার পরিবর্তন ঘুমের মানে প্রভাব ফেলতে পারে, যা হজমশক্তির উপরও প্রভাব ফেলে। প্রতিদিন কমপক্ষে ৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
মানসিক চাপ হ্রাস করুন
মানসিক চাপ হজমশক্তির উপর প্রভাব ফেলে। যোগাসন, ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা হজমশক্তিকে ভালো রাখে।






