গরমে প্রচুর পরিমানে ফলের জ্যুস খাচ্ছেন, জানেন কতটা বিপজ্জনক এই জ্যুস?
Eating a lot of fruit juice in summer, do you know how dangerous this juice is

The Truth of Bengal: গরমে শরীর ঠান্ডা ও আর্দ্র রাখতে অনেকেই প্রচুর পরিমানে রেডিমেড অথবা টাটকা ফলের জ্যুস খান। এতে পুষ্টিবিদ ও ডাক্তাররা বলছেন উপকারের চেয়ে অপকার হচ্ছে। গোটা ফলে প্রচুর পরিমানে ফাইবার থাকে। কিন্তু ফলের জ্যুসে ফাইবার থাকে না। তাই বেশি পরিমাণে ফলের জ্যুস খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ফলের জ্যুসে প্রচুর পরিমানে ক্যালরি রয়েছে।
ফলের জ্যুস ঘন করতে অনেকেই বাড়তি চিনি দেন। তাই ফলের চেয়ে বেশি পরিমাণে চিনি ফলের জ্যুসে থাকে। গোটা ফলে প্রচুর পরিমানে ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। কিন্তু জ্যুস বানানোর সময় এসব পুষ্টিকর জিনিস প্রচুর পরিমানে বেরিয়ে যায়। বিশেষ করে ভিটামিন ই।
ফাইবার থাকে বলে গোটা ফল খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। গোটা ফল খেলে হজম হতে সময় লাগে। কিন্তু ফলের জ্যুস খেলে তাড়াতাড়ি রক্তের শর্করার মাত্রা বেড়ে যায়। রক্তের শর্করা ফ্যাট ও গ্লাইকোজেনে পরিণত হয়। এতে ফলের জ্যুস খেলেও খিদে পায়। গোটা ফলে প্রচুর পরিমানে ফাইবার থাকে বলে তা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় ও হার্টের অসুখের আশঙ্কা কমায়।






