স্বাস্থ্য

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবুর জল খান, জানেন কি আদৌ আপনার খাওয়া নিরাপদ কিনা

Drink lemon water on an empty stomach in the morning

The Truth of Bengal: ভিটামিন সি তে ভরপুর লেবু। বিশেষ করে পাতিলেবু। ঘুম থেকে উঠে অনেকেই সারা বছর ধরে খালি পেটে পাতিলেবুর রস মেশানো জল খান। অনেকেই বাড়তি মেদ ঝরাতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে লেবুর জল খান। কিন্তু জানেন কি আদৌ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবুর জল খাওয়া নিরাপদ? সবার জন্য কিন্তু খালি পেটে লেবুর জল খাওয়া নিরাপদ নয়। পেটের সমস্যা হয়।

কাদের জন্য খালি পেটে লেবুর জল খাওয়া নিরাপদ নয়—

যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের বেশি লেবু খাওয়া উচিত নয়। যাদের দাঁত খুব সেনসিটিভ, অর্থাৎ ঠান্ডা কি গরম খাবার খেলেই দাঁত ও মাড়িতে শিরশিরানি হয় তাদেরও লেবু খাওয়া অনুচিত। বেশি লেবু খেলে হাড়ের ক্ষয় হয়। কিডনির অসুখ থাকলে বেশি লেবু খাওয়া অনুচিত।

খালি পেটে লেবুর জল খেলে কী কী সমস্যা হতে পারে?

খালি পেটে লেবুর জল খেলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড বেশি পরিমাণে থাকে। খালি পেটে লেবুর জল খেলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়।

এছাড়াও লেবুতে থাকা অ্যাসিডের কারণে দাঁতের ওপরের স্তর বা এনামেল নষ্ট হয়ে যায়। দাঁতের সেনসেটিভিটি বেড়ে যায়। লেবুতে থাকা অ্যাসিডের কারণে হাড়ের ক্ষয় হয়। ক্রনিক কিডনি ডিজিজ থাকলে খালি পেটে লেবুর জল খাবেন না। এতে হিতে বিপরীত হয়। কিডনির ওপর চাপ পড়ে।

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবুর জল খেলে বুকজ্বালার সমস্যা হয়। কারণ, লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিডের প্রভাবে প্রোটিন ব্রেকিং এনজাইম বা উৎসেচক পেপসিন সক্রিয় হয়ে ওঠে। পেপটিক আলসারের সমস্যা হতে পারে।

লেবুর জল খেলে ডিহাইড্রেশন বা জলশূন্যতা হতে পারে। কারণ, লেবুর জল ডিটক্সিফাই করে বা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। এতে করে প্রস্রাবের সঙ্গে সোডিয়াম সহ নানান রকমের খনিজ পদার্থ বেরিয়ে যায়। অতিরিক্ত লেবুর জল খেলে পটাশিয়ামের ঘাটতি হয়।

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। বেশি ভিটামিন সি খেলে রক্তে লোহার পরিমাণ বেড়ে যায়। অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

লেবুর রসে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড ও অক্সেলেট থাকে যা বেশি পরিমাণে শরীরে জমা হলে কিডনির পাথর হওয়ার আশঙ্কা বাড়ে।

টনসিলের সমস্যা থাকলে বেশি পরিমাণে লেবুর জল খাবেন না এতে গলার সমস্যা বাড়বে।

লেবুর রসে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে যা পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তোলে। তাতে অ্যাসিড রিফ্লাক্স হয় অর্থাৎ অ্যাসিড ওপরের দিকে উঠে আসে। বুক জ্বালা ভাব দেখা যায়।

এছাড়াও অ্যান্টিবায়োটিক ও রক্ত জমাট বেঁধে যাওয়া আটকানোর ওষুধ খেলে সে সময় লেবুর জল খেলে সমস্যা হয়।

Related Articles