
The Truth of Bengal: দোকানের মিষ্টি খেয়ে একঘেয়ে লাগছে। মন চাইছে হালকা মিষ্টির কোন রেসিপি চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে। তাহলে আপনাদের জন্য আজ রইলো পুরন পুলির রেসিপি। কীভাবে বানাবেন? জেনেনিন সেলিব্রিটি রঙ্গন নিয়োগীর থেকে।
উপকরণ
ময়দা ১/২ কাপ
নুন- ১ চা চামচ
ছোলা ২ কাপ
গুড়- ২ কাপ
সাদা তেল ১ কাপ
এলাচ- ৫ টি
প্রণালী
প্রথমে ময়দা মেখে একটা তাল বানিয়ে নিতে হবে। একটা পাত্রে ময়দা, নুন, অল্প সাদা তেল দিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর অল্প অল্প করে জল মিশিয়ে ময়দা মাখতে হবে। ময়দা নরম করে মেখে তাতে অল্প তেল মিশিয়ে নিতে হবে। একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে ময়দা আধ ঘণ্টা রেখে দিতে হবে। এবার ছোলাগুলোকে জলে ফুটতে দিতে হবে। ছোলা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে তাতে এলাচ গুঁড়ো, গুড় দিতে হবে এবং গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নিতে হবে। পেস্টকে ১৫ মিনিট রেখে দিতে হবে।ময়দার তাল থেকে থেকে লেচি বানিয়ে ছোট ছোট লুচির মতন বেলে নিয়ে তাতে ছোলা, এলাচ, গুড়ের পুর ভ’রে রুটির মতন বেলতে হবে। বেলা হয়ে গেলে রুটিগুলো দু-দিকই ভালো করে ভেজে পরিবেশন করতে হবে।






