বিনোদন

ট্রোলের ঝড়ঝাপ্টা কাটিয়ে সুখী গৃহকোণ খুঁজে পেলেন পিয়া! সোশ্যাল মিডিয়া পোস্টে সেরকমই ইঙ্গিত

 

গত ২৮ নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী। বিয়ের পরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন পিয়া। অনেকেই তাঁকে পরমব্রতর বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী হিসেবে অপমান করেন। এরপর বিয়ের পরদিনই কিডনির স্টেনের সমস্যায় ভুগতে হাসপাতালে ভর্তি হন পিয়া। অস্ত্রোপারও করা হয় তাঁর।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন পিয়া। ছবিতে দেখা যাচ্ছে, ফুলদানিতে সাদা ফুল, টেবিল ল্যাম্প আর একটি হাতে আঁকা ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটি পুরুষকে আলিঙ্গন করে রয়েছেন এক নারী। আশপাশে হৃদয়ের মোটিফ। সঙ্গে লেখা ফরাসি শব্দ ‘Merci’।

ছবির ক্যাপশনে পিয়া লিখেন, ‘ভালোবাসা আর উষ্ণতা ছড়িয়ে পড়েছে Merci Beaucoup!’ যার মানে ধন্যবাদ।

পিয়ার এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে, ট্রোলের ঝড়ঝাপ্টার পর পরমব্রতের ভালোবাসায় প্রশান্তি পেয়েছেন তিনি। ভালোবাসার মানুষটির কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনে তিনি শক্তি পেয়েছেন। পিয়ার এই পোস্টে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles