বিনোদন

জন্মদিনে আদুরে শুভেচ্ছা স্বামীকে, কত বয়সে পড়লেন অভিনেতা দীপঙ্কর দে?

Today actor Deepankar Dey birthday

The Truth of Bengal: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাফ সেঞ্চুরি পার করে ফেলেছেন দীপঙ্কর দে। আজ, ৫ই জুলাই ৮০-তে পা দিলেন বর্ষীয়ান অভিনেতা। ১৯৪৪ সালের এই দিনেতেই জামসেদপুরে জন্ম অভিনেতা দীপঙ্কর দে-র। এই বয়সেও থেমে নেই তিনি, কাজের মধ্যেই ডুবে আছেন। জন্মদিনে স্ত্রী দোলন রায় আদুরে শুভেচ্ছা জানান স্বামীকে। ফেসবুকে লেখেন, ‘ঈশ্বরের কাছে, শিবের কাছে, গুরুর কাছে একটাই প্রার্থনা তুমি সুস্থ থেকো। দীর্ঘায়ু হও, লাভ ইউ টিটো, শুভ জন্মদিন’।

পাটলিগঞ্জে পুতুলনাচ ছবির শ্যুটিংয়েই জন্মদিন কাটবে দীপঙ্কর দে-র। দোলনও ব্যস্ত শ্যুটিং নিয়ে। আশি-তে পা দিলেন দীপঙ্কর দে। বয়সে অভিনেতার ছোট মেয়ের চেয়েও বছর খানেকের ছোট দোলন। অভিনেত্রীর জন্ম, ১৯৭০ সালের ২২শে ফেব্রুয়ারি। এই বছরের গোড়ায় ৫৪-তে পা দিয়েছেন তিনি। স্বামীর চেয়ে বয়সে ২৬ বছরের ছোট তিনি। ১৯৯৭ সালে মন্দিরে গোপনে বিয়ে করেন দুজনে। তবে এই বিয়ে বৈধ নয়। কারণ তখনও ডিভোর্স হয়নি তাঁর। দীর্ঘদিন লিভ ইনের পর ২০২০ সালে কাগজে কলমে বিয়ে করেন দুজনে।

Related Articles