বিনোদন

প্রকাশ্যে ‘বহুরূপী’-র টিজার, ভিন্ন রূপে আত্মপ্রকাশ বহু টলি তারকার

Teaser of 'Bohurupi' released, debut of many Tolly stars in different forms

Truth Of Bengal : আরজি কর কাণ্ড নিয়ে যখন দিকেদিকে প্রতিবাদ ও বিচারের দাবিতে শহরতলী উত্তাল ঠিক সেই আবহেই শহর থেকে দূরে গ্রামের ভেসে আসা চেনা গন্ধ জানান দিয়ে গেল যে ‘বহুরূপী’ আসছে। পূজোর আগে সিনেমাপ্রেমী বাঙালিদের জন্য ‘বহুরূপী’ টিজার উপহার দিতে চলেছে উইনডোজ প্রোডাকশন। পূজোর ‘বহুরূপী’ ছবিটি অ্যাকশনে ভরা আদপে একটা থ্রিলার।ছবিটির প্রথম ঝলকেই একদম সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিতে দেখা গেল শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়দের লুক। এর আগের বছরেও উইনডোজ প্রোডাকশন ‘রক্তবীজ’ নিয়ে এসেছিল আর এবারে পূজোর আগে আসছে ‘বহুরূপী’।

এর আগে ১৪ অগস্টই ‘বহুরূপী’র টিজার মুক্তি পাওয়ার কথা থাকলেও ওইদিন আরজি কর কাণ্ডের পর প্রথম রাত দখলে মহিলারা রাস্তায় পথে নামায় তা আর হয়নি। তার পরিবর্তে ২৮ অগস্ট সামনে আনা হল ‘বহুরূপী’র টিজার। এই ছবিতে ASI সুমন্ত ঘোষালের চরিত্রে অভিনেতা সুমন্ত ঘোষালকে অভিনয় করতে দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। একদম ভিন্ন স্বাদের এই ছবিটিতে ঝিমলি চরিত্রে কৌশানিকে অভিনয় করতে দেখা যাবে। আর ঋতাভরী হাজির হবেন ‘পরী’ হয়ে।

অপরদিকে বিক্রম প্রামাণিক হয়ে এক্কেবারেই ভিন্ন মেজাজে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদকে।’বহুরূপী’ ছবির নেপথ্যে রয়েছে যে সত্য ঘটনা। তার আসল চরিত্ররা ইতিমধ্যেই এই সিনেমায় তাঁদের জবানবন্দী দিয়েছেন। এখন থেকেই শুরু হয়ে গেছে এই সিনেমার কাউন্টডাউন, সেই সত্য ঘটনার মুখোমুখি হওয়ার জন্য।

Related Articles