বিনোদন

জীবনের নতুন অধ্যায়ের শুরু সামান্থার, প্রযোজনায় পা রাখছেন অভিনেত্রী

Samantha Production House

The Truth of Bengal: অভিনয় তো আছেই। কিন্তু এবার তারই সাথে অভিনেত্রী সামান্থা শুরু করলেন জীবনের এক নতুন অধ্যায়। রবিবার নিজের নতুন প্রযোজনা সংস্থার কথা ঘোষণা করলেন অভিনেত্রী নিজেই। তাঁর সোশ্যাল মিডিয়ায় সংস্থার কথা জানালেন অভিনেত্রী। সেখানেই লিখলেন তাঁর প্রযোজনা সংস্থার নাম, ‘ট্রালালা মুভিং পিকচার্স’।

নিজের সংস্থার লোগো লঞ্চ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালকদের অর্থবহ নিজস্ব এবং সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফর্ম দেওয়া’। এছাড়াও অভিনেত্রী এই একই পোস্টে লেখেন ‘খুব উৎসাহের সাথে আমরা প্রযোজনা সংস্থা। ট্রালালা মুভিং পিকচার্সের নাম ঘোষণা করছি’।

প্রসঙ্গত শুধু দক্ষিণ ভারত নয়, গোটা ভারতবর্ষে অভিনেত্রী হিসেবে সামান্থার নাম আছে। তাঁর রূপ ও গুণে মুগ্ধ বহু দর্শক। অভিনেত্রী হিসেবে তো আমরা তাঁর কাজের ভূয়সী প্রশংসা করি। এবার প্রযোজনায় অভিনেত্রী কতটা নিজের হাত পাকাতে পারেন সেটার উত্তর দেবে সময়।

Related Articles