নজরুল গীতি বিকৃত করায় ক্ষমাপ্রার্থী ‘পিপ্পা’-র টিম!
Pippa's team apologizes for distorting Nazrul's song!

The Truth Of Bengal : বিখ্যাত নজরুল গীতি কারার ওই লৌহ কপাট গানটি সুর-ছন্দে আমূল বদল আনা হয়েছে। ভারতীয় অস্কারজয়ী পরিচালক নজরুল গীতি রিমেক করায় ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তুমুল নিন্দা জানিয়ে প্রতিবাদ করা হয়। গানের সুর ছন্দ বদল করে ব্যবহার করা পিপ্পা সিনেমাটিতে। যা নিয়ে এতদিন মুখ না খুললেও অবশেষে পিপ্পা ছবির নির্মাতারা ক্ষমা চাইলেন। রবিবার পর্যন্ত ছবির নির্মাতা রয় কাপুর ফিল্মস বা ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। অবশেষে সোমবার রয় কাপুর ফিল্মস-এর তরফে বিবৃতি দেওয়া হয় সমাজ মাধ্যমে।
অভিযোগ, ‘কারার ওই লৌহ কপাট’ গানটি আগাগোড়া বদলে দিয়েছেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক রহমান। শুক্রবার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’। অবশেষে সোমবার রয় কাপুর ফিল্মস-এর তরফে বিবৃতি দেওয়া হয় সমাজ মাধ্যমে। অভিযোগ, ‘কারার ওই লৌহ কপাট’ গানটি আগাগোড়া বদলে দিয়েছেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক রহমান। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। বিবৃতিতে বলা হয়েছে,” বর্তমানে ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু ছবির প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক জানিয়েছেন নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই গানের সুরে বদল আনা হয়েছে এবং তা সর্বোতভাবেই শিল্পের খাতিরে করা।”
একই সঙ্গে জানানো হয়, নজরুলের পুত্র কাজী অনির্বাণ ও পুত্রবধূ কল্যাণী কাজীর থেকে যাবতীয় নিয়ম মেনে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল। পাশাপাশি, প্রযোজনা সংস্থা জানায়, ”নজরুল ইসলাম এবং তাঁর সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে। এই অ্যালবামটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ হওয়া হাজার হাজার মানুষের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।” সব শেষে বিবৃতিতে লেখা হয়েছে, ”আমরা মূল গানটি ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যে হেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের সৃষ্টি যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”
FREE ACCESS






