বিনোদন

ফের অসুস্থ গোবিন্দা, প্রচারের মাঝেই ফিরতে হল মুম্বাই

Govinda falls ill again, has to return to Mumbai in the middle of promotions

Truth Of Bengal: ফের অসুস্থ ‘হিরো নম্বর ১’। ভোটপ্রচারে গিয়ে মাঝপথ থেকে ফিরতে হলো গোবিন্দাকে। গুলিকান্ডের প্রায় দেড় মাস পরে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। শারীরিক দুর্বলতার কারণে প্রচারের ধকল নিতে পারেননি  তিনি, এমনটাই প্রাথমিক অনুমান। এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

শিয়রে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। শিবসেনার সদস্য হিসেবে ভোট প্রচারে গিয়েছিলেন গোবিন্দা। স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রচারে ঝড় তোলে প্রত্যেকটি দলের প্রার্থী থেকে শুরু করে কর্মী-সমর্থকরা। চলে এলাকায় এলাকায় জনসংযোগ, চলে রোড শো। সেইমতো এদিন একাধিক কর্মসূচি ছিল অভিনেতার। আগামী ২০ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে, শিবসেনার সদস্য হিসেবে প্রচারে ঝড় তুলতে প্রস্তুত ছিলেন গোবিন্দা। একটি রোড শো-এ ছিলেন তিনি। তবে আচমকাই অসুস্থতা বোধ করেন তিনি। কার্যত প্রচার ছেড়ে তৎক্ষণাৎ ফিরে আসেন মুম্বাই।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরেই বড়সড় দূর্ঘটনা থেকে রেহাই পেয়েছিলেন গোবিন্দা। গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। তাঁর নিজের রিভলভার থেকেই নাকি এই বিপত্তি ঘটে। রিভলভারটি পরিষ্কার করার সময় ভুলবশত গুলি চলে যায়। আর গুলি গিয়ে লাগে তাঁর পায়ে। অস্ত্রপ্রচার করে পা থেকে গুলি বের করেন চিকিৎসকরা। রাখা হয় আইসিইউতেও। তবে বিপদমুক্ত ছিলেন অভিনেতা। তবে সেই কারণে এখনও বোধ হয় অভিনেতার শরীর দূর্বল রয়েছে। তাই প্রচারের ধকল নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন গোবিন্দা।

Related Articles