বিনোদন

সহকর্মী থেকেই বন্ধুত্ব, অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সোনাক্ষী-জ়াহির

Friends from colleagues, finally Sonakshi-Zahir tied the knot

The Truth Of Bengal : সহকর্মী থেকেই বন্ধুত্ব। যা গড়িয়েছিল প্রেমে। সব প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মিষ্টি জুটি। সাত বছরের সম্পর্ককে এবার সামাজিক স্বীকৃতি দিলেন সোনাক্ষী-জ়াহির। রবিবার ২৩ জুন রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন তারা।

সাদা পোশাকে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল জুটির। পরিকল্পনা মাফিক সাদা শাড়িতে সেজেছিলেন কনে সোনাক্ষী। স্ত্রীর সঙ্গে জ়াহিরের পোশাকে রংমিলন্তি। সাদা পাঞ্জাবিতে দেখা মিলল তাঁর। আর সেই বিয়ের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের বিয়ে নিয়ে। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। মেহেন্দির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ, এসব দেখে আর বুঝতে বাকি নেই কারো, যে তারা বিয়ে করতে চলেছেন। রবিবার সকালেই আইনি ভাবে বিয়ে সারেন জ়াহির-সোনাক্ষী।

বিয়ের আগে মা পুনম সিনহার সঙ্গে তাঁদের মুম্বইয়ের বাসভবন রামায়ণে একটি ধর্মীয় অনুষ্ঠান করছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে বাড়িতে যজ্ঞ করছেন পুরোহিতরা। অনতিদূরে মা পুনমের সঙ্গে সাধারণ নীল চুড়িদারে সোনাক্ষী। পরে পুজোর অনুষ্ঠানে যোগ দেন সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহাও।

Related Articles