বিনোদন

নতুন জার্নি শুরু দীপিকার, মেটা এআই-এর কণ্ঠস্বর অভিনেত্রী

বুধবার অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন এবং এই নতুন জার্নির কথা পোস্ট ভাগ করে নেন সকলের সঙ্গে।

Truth Of Bengal: দীপিকা পাড়ুকোন। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। গোটা ক্যারিয়ারে নতুন নতুন ভূমিকায় তাঁকে দেখেছে অনুরাগীরা। এবার দীপিকার ক্যারিয়ারে যোগ হল নতুন পালক। দেশে মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছেন দীপিকা। বুধবার অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন এবং এই নতুন জার্নির কথা পোস্ট ভাগ করে নেন সকলের সঙ্গে।


দীপিকার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘এটা খুবই ভালো একটা বিষয়।এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে সংযুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর আমার দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। আপনারা সকলে শুনে জানাবেন নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।’ এই খবর ভাগ করে নেওয়ার পর থেকেই দীপিকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।

পাশাপাশি এই নতুন জার্নি দীপিকার জন্যেও বড় প্রাপ্তি বলাই যায়। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে বিতর্কের শিরোনামে ছিলেন দীপিকাকে। তাঁর ৮ ঘণ্টার শিফটে কাজ করার শর্তে সমালোচনা এখনো চলছে। ৮ ঘণ্টা শিফটে কাজ করার দাবি রাখার পর থেকে দুটি বিগ বাজেট ছবি থেকে বাদ পড়েছেন দীপিকার। ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে থেকে দীপিকা বাদ পড়লেও তাঁর হাতে রয়েছে একের পর কাজ। আগামীতে শাহরুখ খানের ‘কিং’ ছবিতে অভিনয় করছেন দীপিকা। এছাড়া অ্যাটলির ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে। সবমিলিয়ে বলাই যায় বিতর্ক থাকলেও সাফল্যের শীর্ষেই রয়েছেন দীপিকা পাড়ুকোন।

Related Articles