বিনোদন
রোহিতের কাছে ফুলকির আসল পরিচয় উন্মোচিত!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’তে রোমাঞ্চকর মোড় এসেছে। রোহিত অবশেষে ফুলকির আসল পরিচয় সম্পর্কে জানতে পেরেছে।
গত পর্বে দেখা যায়, রোহিত ও ফুলকি একটি ভাঙা বাড়িতে আটকে পড়ে। রোহিতের পরিবার তাদের উদ্ধার করে। এরপর রোহিতকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন সে ও ফুলকি ভাঙা বাড়িতে গিয়েছিল।
রোহিত সত্যি কথা বলতে চায়, কিন্তু ফুলকি সব দোষ নিজের ঘাড়ে নেয়। পরবর্তীতে, রোহিত ফুলকিকে লাইব্রেরীতে নিয়ে যায়। সেখানে ফুলকিকে বই তোলার অজুহাতে লাইব্রেরিয়ানকে ব্যস্ত রাখতে বলে।
এরপর রোহিত গোপনে দেখতে পায় যে ফুলকি আসলে একজন গুন্ডার মেয়ে। এই চাঞ্চল্যকর তথ্য জানার পর রোহিত হতবাক ও হতাশ।






