বিনোদন
এবার ফাঁসতে চলেছে উৎসব, জব্বর প্ল্যান বানালো জগদ্ধাত্রী!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী।
কৌশিকীকে যারা গুলি করেছে তাদেরকে ধরার জন্য স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে রাজনাথ আবার নিজের পাওয়ার দেখাতে শুরু করেছে। কিন্তু কৌশিকী রহস্যের কিনারা করতে এগিয়ে এলো কৌশিকীর এক পুরনো সহকর্মী।
কৌশিকীকে সাহায্য করার জন্য জগদ্ধাত্রীকে সকলের সামনে মৃত দেখানো হলে তবেই সে তার মতন কাজ করতে পারবে। তাই জগতদার মৃতদেহের সামনে পুরো মুখার্জি পরিবার রয়েছে। আর সেখানেই উৎসব বারে বারে চাইছে জগদ্ধাত্রী সত্যিই মারা গেছে কিনা সেটা দেখার জন্য।
উৎসবকে বোকা বানানোর জন্য জগদ্ধাত্রী বরফের মধ্যে পা ডুবিয়ে রেখেছিল যাতে তার পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায় উৎসব বিশ্বাস করে নিয়েছে জগদ্ধাত্রী মারা গেছে। কিন্তু তারপরেই স্বয়ম্বর জগদ্ধাত্রী জন্য চিন্তা করছে কারণ তার পা ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে।






