সকাল ৯টা পর্যন্ত ভোট ১৫ শতাংশের বেশি, দেখুন কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল
Polling is more than 15 percent till 9 am, see the polling percentage in any centre

The Truth of Bengal: সকাল ৯টা পর্যন্ত হাওড়ায় ভোট পড়েছে ১৫.২ শতাংশ। উলুবেড়িয়ায় ১৭.২৫ শতাংশ। শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ। হুগলিতে ১৪.১ শতাংশ, আরামবাগে ১৬.৩৮ শতাংশ, ব্যারাকপুরে ১৫.৮ শতাংশ এবং বনগাঁ কেন্দ্রে ১৫.১৯ শতাংশ ভোট পড়েছে। পঞ্চম দফার ভোটের শুরুতে বাংলার সাত কেন্দ্রে ভোটদানের হার সন্তোষজনক।
পঞ্চম দফার ভোটগ্রহণের শুরুতে ইভিএম-এ বিপত্তি দেখা দেওয়ায় অনেক জায়গায় নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। হাওড়ার ২৩২ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে পড়ে। ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ভোট দিতে পারেননি। যা নিয়ে ক্ষোভ ছড়ায়। নির্ধারিত সময়ে ভোট শুরু হয়নি হাওড়ার ১৬৪ নম্বর বুথে। অন্যদিকে, দক্ষিণ হাওড়ার ২৩২ নম্বর বুথেও ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সেখানে ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে খবর।
পঞ্চম দফায় এই রাজ্যে ৪২টির মধ্যে সাতটি আসনে ভোটগ্রহণ চলছে। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শুরুতেই অনেক জায়গায় ইভিএম-এ গোলযোগ দেখা দেওয়ায় ভোটপ্রক্রিয়া ব্যাহত হয়।






