রাজ্যের খবর

বিশ্ববাংলা স্মারক সম্মান পেল বীরভূমের ১২টি পুজো কমিটি

12 Pooja Committees of Birbhum received Vishwa Bangla Memorial Award

Truth Of Bengal: এদিন চারটি বিভাগে এই পুজো কমিটিদের বেছে নেওয়া হয়েছে। যারা পুরস্কার পাওয়া পুজো কমিটিগুলি হল সেরা পুজো সাঁইথিয়া অরুনোদয়, রামপুরহাট তরুণের আহ্বান, বোলপুরের জামবনী সার্বজনীন দুর্গাপুজো। সেরা প্রতিমা সিউড়ি প্রান্তিক সংঘ, রামপুরহাট হাটতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি, বোলপুরের লাভপুর জুবেনীল ক্লাব। সেরা মন্ডপে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন, মল্লারপুর অগ্রণী সংঘ, বোলপুরের মক্রমপুর সর্বজনীন দূর্গা পূজা কমিটি।

সমাজ সচেতনতাই সিউড়ি চৌরঙ্গী, রামপুরহাট নবীন ক্লাব, বোলপুরের ফুলবাগান মহিলা সমাজ পুজো কমিটি এই দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ক্লাবের হাতে চেকসহ ট্রফি তুলে দেওয়া হবে প্রসঙ্গত এই পুজো গুলি জেলা প্রশাসনের আধিকারিকরা সঙ্ঘবদ্ধ হয়ে নির্বাচিত করেছেন যেখানে একজন জেলা শাসকের দপ্তরের আধিকারিক, ফায়ার ব্রিগেডের আধিকারিক, পুলিশের আধিকারিক সহ চার পাঁচ জন টিম তৈরি করে এই মন্ডপগুলি পরিদর্শন করা হয় তাদের নির্বাচিত মন্তব্যের পরই প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত করা হয়েছে

Related Articles